Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: রেকর্ড গড়ার দিনেই ব্যাট হাতে লজ্জার নজির নারিনের, জয়ের মধ্যেই শাস্তির কবলে কেকেআর তারকা

শনিবার মুম্বই ইন্ডিয়া‌ন্সের বিরুদ্ধে জিতে চলতি আইপিএলের প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে কেকেআর। এবারে নাইটদের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সুনীল নারিন। ব্যাট-বল হাতে চেনা মেজাজেই পাওয়া যাচ্ছে কেকেআর অলরাউন্ডারকে। তবে ঘরের মাঠে শেষ ম্যাচে ম্যাচে বল হাতে রেকর্ড গড়ার দিনেই ব্যাট হাতে নজ্জার নজির গড়লেন নারিন।

ইডেনে কেকেআরের শেষ ম্যাচে ব্যাট হাতে কিছু না করতে পারলেও বল হাতে অবদান রেখেছেন নাইট অলরাউন্ডার। তিন ওভার বল করে ১টি উইকেট নিয়ে মাত্র ২১ রান দিয়েছেন নারিন। এরইসঙ্গে টি২০ ক্রিকেটে একটি রেকর্ডও গড়েছেন ক্যারিবিয়ান তারকা। টি২০ ক্রিকেট ৫৫০ উইকেট নেওয়ার মাইলস্টোন স্পর্শ করলেন কেকেআর স্পিনার।

Sunil Narine

এখনও পর্যন্ত টি২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক ডোয়েন ব্রাভো। তাঁর উইকেট সংখ্যা ৬২৫, রশিদ খানের সংখ্যা ৫৭৪। এবারের আইপিএলে এখনও পর্যন্ত নারিন বল হাতে ৩১২ রান খরচ করে নিয়েছেন ১৫টি উইকেট, ইকোনমি ৬.৬৪।

ব্যাট হাতেও নারিনের পারফরম্যান্স চমকপ্রদ। ১২টি ম্যাচে ২৫২ বল খেলে ৪৬১ রান করেছেন নারিন, স্ট্রাইক রেট ১৮২.৯৪। নারিন এবং সল্টের ব্যাটের উপর ভর করেই কেকেআরের ব্যাটিংয়ে পাওয়ারপ্লে-তে ঝড় তুলছে কলকাতা। যদিও শনিবার ইডেনে এবারের আইপিএলে প্রথম বার শূন্য রানে আউট হয়েছেন নারিন। এরফলে লজ্জার নজির গড়লেন কেকেআর তারকা।

এই নিয়ে টি২০ ক্রিকেটে ৪৪ বার শূন্য রানে আউট হলেন নারিন। টি২০ ক্রিকেটে এত বার শূন্য রানে আউট হননি কোনও ব্যাটার। ইংল্যান্ডের অ্যালেক্স হেলস নারিনের সঙ্গে যৌথভাবে এই তালিকায় এতদিন ছিলেন। শনিবার ইংল্যান্ড ব্যাটারকে ছাপিয়ে গেলেন নারিন। অ্যালেক্স টি২০ ক্রিকেটে ৪৩ বার শূন্য রানে আউট হয়েছেন। মুম্বইয়ের বিরুদ্ধে তাঁকে টপকে গেলেন কেকেআরের অলরাউন্ডার।

আইপিএলে সব থেকে বেশি বার শূন্য রানে আউট হওয়ার লজ্জার নজির এক সঙ্গে তিন ক্রিকেটারের রয়েছে। দীনেশ কার্তিক, রোহিত শর্মা এবং গ্লেন ম্যাক্সওয়েল এই তিন ব্যাটার ১৭ বার শূন্য রানে আউট হয়েছেন আইপিএলে।

এদিকে ম্যাচ জিতে শাস্তির কবলে পড়লেন রমনদীপ সিং। আইপিএলের আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করার জন্য কলকাতা নাইট রাইডার্সের রমনদীপ সিংকে তার ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। রমনদীপ আইপিএল কোড অফ কন্ডাক্টের ধারা ২.২০ এর অধীনে লেভেল ১ অপরাধ করেছেন। তিনি অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির অনুমোদন গ্রহণ করেছেন। আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের জন্য, ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এবং বাধ্যতামূলক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+