IPL 2024: ব্যাটিংয়ে ভরসা ওপেনাররা, পেস আক্রমণ কামিন্স নির্ভর, জানুন হায়দরাবাদের শক্তি-দুর্বলতা
রবিবাসরীয় চিপকে আইপিএলের মেগা ফাইনালে মুখোমুখি কেকেআর-সানরাইজার্স হায়দরাবাদ। এবার গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানে শেষ করে প্লে-অফে উঠে সানরাইজার্স। প্রথম কোয়ালিফায়ারে কেকেআরের কাছে হারলেও, দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফাইনালে উঠেছে নিজামের শহরের দল। রবিবার কেকেআরের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ খেলতে নামার আগে জেনে নিন প্যাট কামিন্সের দলের শক্তি ও দুর্বলতা।
শক্তি
চলতি আইপিএলে পাওয়ার প্লে-তে দ্রুত স্কোর করার ক্ষেত্রে কেকেআর-সানরাইজার্স হায়দরাবাদের চেয়ে ভাল দল আর কেউ নেই। ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মার ওপেনিং জুটি শুরুতেই ঝড় তোলে। প্রথম ছয় ওভারে সানরাইজার্স-র রান রেট রয়েছে ১১.৪৭ । হেড এবং অভিষেক এই মরশুমে ১৯২ এবং ২০৮ স্ট্রাইক রেট সহ যথাক্রমে ৫৬৭ এবং ৪৮২ রান করেছেন। ফাইনাল ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ দলের বড় শক্তি তাঁদের ওপেনিং জুটি।

হেড এবং অভিষেক ছাড়াও, হেনইরিখ ক্লাসেন (৪৬৩) এবং নীতীশ রেড্ডিও (২৯০)ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। টি নটরাজন (১৯ উইকেট), ভুবনেশ্বর কুমার (১১ উইকেট) এবং কামিন্স (১৭ উইকেট) বোলিং বিভাগের বড় শক্তি।
আরেকটি জিনিস যা ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদ-এর পক্ষে হতে পারে তা হল তাদের প্রত্যাবর্তন করার ক্ষমতা। চলতি আইপিএলে দেখা গিয়েছে কঠিন সময়ে বার বার প্রত্যাবর্তন করতে এই দলকে। এই দলটির মধ্যেই জয়ের মানসিকতা প্রবলভাবেই আছে। সেটা কোয়ালিফায়ার ২ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হোক বা লখনউ সুপার জায়ান্টস এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জিতে লিগ পর্বের শেষে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা। ফিরে আসার সেই একই ক্ষমতা ফাইনালে কাজে আসতে পারে।
দুর্বলতা
স্পিন বোলিং একটি প্রধান সমস্যা এই দলের। কোয়ালিফায়ার ২ জিতেছে কারণ শাহবাজ আহমেদ এবং অভিষেক একসঙ্গে পাঁচ উইকেট নিয়েছিলেন এবং ফাইনালের ভেন্যু - চেন্নাই - স্পিনারদের সহায়তা করবে কিন্তু এই দলে ভালো কোনও স্পিনার নেই। আইপিএল ২০২৪-এ লিগ পর্বে তাদের স্পিনাররা সম্মিলিতভাবে ১৮ উইকেট নিয়েছিল, যা ছিল দ্বিতীয় সবচেয়ে খারাপ, এবং কেকেআর-এর কাছে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর মতো সেরা স্পিনার রয়েছে।
এমনকি সানরাইজার্স হায়দরাবাদ পেসাররাও নিজেদের সেরাটা দিতে পারেননি। লিগ পর্বে একসঙ্গে ৫৯ উইকেট নিয়েছেন। নটরাজন, ভুবনেশ্বরের মতো দেশীয় পেসাররা থাকলেও হায়দরাবাদের পেস আক্রমণ বড্ড বেশি কামিন্স নির্ভর। কিন্তু এটি যে কোনও খেলায় ব্যাকফায়ার করতে পারে।
এটা খুব স্পষ্ট হয়ে উঠছে যে বোলিং সানরাইজার্স হায়দরাবাদের সবচেয়ে বড় দুর্বলতা। বিশেষ করে ডেথ ওভারে তাদের সবচেয়ে খারাপটা আসে। তারা চলতি আইপিএলে শেষ চার ওভারে ১১.৯৮ রান রেটে রান দিয়েছে, যা এই মরসুশুমে তৃতীয় সবচেয়ে খারাপ।












Click it and Unblock the Notifications