Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: কেকেআরকে চ্যাম্পিয়ন করিয়ে POTM স্টার্ক, ২০০৮ থেকে আইপিএল ফাইনালগুলিতে কারা পেয়েছেন সেরার পুরস্কার?

IPL 2024: আজ শেষ হলো সপ্তদশ আইপিএল ফাইনাল। চেন্নাইয়ের চিপকে। কলকাতা নাইট রাইডার্স ৫৭ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিল।

ম্যাচের সেরার পুরস্কার পেলেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার মিচেল স্টার্ক। তিনি পেলেন ৫ লক্ষ টাকা ও ট্রফি।

IPL 2024 POTM

একনজরে দেখে নেওয়া যাক, ২০০৮-এ প্রথম আইপিএল থেকে শুরু করে আজ অবধি ফাইনালে সেরার পুরস্কার পাওয়া ক্রিকেটারদের তালিকা। ২০০৯ সালের আইপিএল সাক্ষী ছিল ব্যতিক্রমী চিত্রের।

২০০৮ সালে প্রথম আইপিএলের ফাইনালে ম্যাচের সেরা হয়েছিলেন রাজস্থান রয়্যালসের ইউসুফ পাঠান। তিনি বল হাতে ৪ ওভারে ২২ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন, এরপর খেলেন ৩৯ বলে ৫৬ রানের ইনিংস।

২০০৯ সালের আইপিএল ফাইনালে ডেকান চার্জার্সের কাছে হেরে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও ১৬ রানে চার উইকেট নিয়ে ফাইনালের সেরার পুরস্কারটি পান আরসিবির অনিল কুম্বলে।

২০১০ সালের আইপিএল ফাইনালে ৩৫ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলার পর বল করতে গিয়ে এক উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হন চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না। ২০১১ সালের আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুরলী বিজয় ৫২ বলে ৯৫ করেছিলেন, তিনিই হন ফাইনালের সেরা।

২০১২ সালের আইপিএল ফাইনালে ৪৮ বলে ৮৯ রান করে কেকেআরকে চ্যাম্পিয়ন করাতে বড় ভূমিকা নেওয়া মনবিন্দর বিসলা হয়েছিলেন ম্যাচের সেরা। ২০১৩ সালে আইপিএল ফাইনালে সেরার পুরস্কার পান কায়রন পোলার্ড। ৩২ বলে অপরাজিত ৬০ রান করার পর বল হাতে তুলে নেন ১ উইকেট।

২০১৪ সালের আইপিএলে কেকেআর চ্যাম্পিয়ন হয়, ফাইনালের সেরার পুরস্কারটি পান মণীশ পাণ্ডে, ৫০ বলে ৯৪ রানের ইনিংস খেলে। ২০১৫ সালের আইপিএল ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা সেরার পুরস্কার পান ২৬ বলে ৫০ রানের ইনিংসের সৌজন্যে।

২০১৬ সালের আইপিএল ফাইনালে সেরার পুরস্কারটি পান সানরাইজার্স হায়দরাবাদের বেন কাটিং। তিনি ১৫ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলেন, বল হাতে তুলে নেন ২ উইকেট। ২০১৭ সালের আইপিএল ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ হন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রুণাল পাণ্ডিয়া, ৩৮ বলে ৪৭ রানের ইনিংস খেলে।

২০১৮ সালের আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের হয়ে ৫৭ বলে অপরাজিত ১১৭ রানের ইনিংস খেলে সেরার পুরস্কারটি পান শেন ওয়াটসন। ২০১৯ সালের আইপিএল ফাইনালের সেরা হন মুম্বই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরাহ। ১৪ রানে ২ উইকেট তুলে নিয়ে।

২০২০ সালের আইপিএল ফাইনালে সেরার পুরস্কারটি পান মুম্বই ইন্ডিয়ান্সের ট্রেন্ট বোল্ট, ৩০ রান খরচ করে তিন উইকেট দখল করে। ২০২১ সালের আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের ফাফ দু প্লেসি সেরার পুরস্কার পান ৫৯ বলে ৮৬ রানের ইনিংস খেলে।

২০২২ সালের আইপিএল ফাইনালে সেরার পুরস্কারটি পান গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ৩০ বলে ৩৪ রান করার পাশাপাশি ১৭ রান খরচ করে তিন উইকেট নিয়েছিলেন তিনি। ২০২৩ সালের আইপিএল ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ হন চেন্নাই সুপার কিংসের ডেভন কনওয়ে, ২৫ বলে ৪৭ রানের ইনিংস খেলে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+