IPL 2024, SRH vs RR: চেন্নাইয়ে বৃষ্টির সম্ভাবনা কতটা? দ্বিতীয় কোয়ালিফায়ার ভেস্তে গেলে কোন দল যাবে ফাইনালে?

IPL 2024, SRH vs RR: আইপিএলের ফাইনালে রবিবার কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ নির্ধারিত হবে কাল। চিপকে সানরাইজার্স হায়দরাবাদের সামনে রাজস্থান রয়্যালস।

সানরাইজার্স প্রথম কোয়ালিফায়ারে হেরেছিল কেকেআরের কাছে। রাজস্থান রয়্যালস এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জিতে পা রেখেছে চেন্নাইয়ে।

IPL 2024 SRH vs RR

চলতি আইপিএলে তিনটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এ ছাড়া ম্যাচ চলাকালীন বৃষ্টিতে খেলা সাময়িক বন্ধ থাকার নজিরও রয়েছে। চেন্নাইয়ের চিপকে আগামী তিন দিন হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর ফলে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা নেই বললেই চলে।

তবে বৃষ্টিতে ম্যাচ বিঘ্নিত হওয়ার আশঙ্কা পুরোপুরি যে থাকছে না, তেমনটা নয়। গত বছর আমেদাবাদে ফাইনাল বৃষ্টির কারণে গড়িয়েছিল রিজার্ভ ডে-তে। তাতেও খেলা শেষ হতে অনেক রাত হয়ে গিয়েছিল। আইপিএলে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা ফাইনাল ছিল সেটিই।

আইপিএলে ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকে। এবারও রয়েছে। যদিও প্লে-অফের জন্য বরাদ্দ নেই রিজার্ভ ডে। ফলে বৃষ্টি বা কোনও প্রাকৃতিক দুর্যোগে ম্যাচ পরিত্যক্ত হলে কোন দল লাভবান হবে তা জানতে উৎসুক থাকেন অনেকেই। সেই নিয়মেই আলোকপাত করা যাক।

আইপিএলে প্লে-অফে ম্যাচ ভেস্তে গেলে বিজয়ী নির্ধারিত হওয়ার ক্ষেত্রে বড় অবদান রাখে পয়েন্ট তালিকার অবস্থান। এবারের আইপিএলে লিগ পর্বে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের পয়েন্ট ছিল ১৭। পয়েন্ট এক হলেও নেট রান রেটে রাজস্থানকে টেক্কা দিয়েছিল হায়দরাবাদ।

রাজস্থান রয়্যালস দীর্ঘ সময় পয়েন্ট তালিকার শীর্ষে ছিল। পরে কেকেআর রাজস্থান রয়্যালসকে দ্বিতীয় স্থানে নামিয়ে দেয়। শেষের দিকে রাজস্থান রয়্যালস টানা চারটি ম্যাচ হারে, একটি ম্য়াচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। যার নেতিবাচক প্রভাব পড়েছিল নেট রান রেটে।

একটা সময় অবধি মনে করা হচ্ছিল, কেকেআর প্রথম কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসেরই মুখোমুখি হবে। যদিও শেষ ল্যাপে বাজিমাত সানরাইজার্সের। লিগ পর্বের শেষে সানরাইজার্সের নেট রান রেট ছিল ০.৪১৪, রাজস্থান রয়্যালসের ০.২৭৩। সে কারণে রাজস্থান রয়্যালসকে সরিয়ে তিনে নামিয়ে দেয় সানরাইজার্স। কালকের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে সানরাইজার্স হায়দরাবাদই চলে যাবে ফাইনালে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+