IPL 2024: জিতলেই তিনে! সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে ব্যাঘাত ঘটাবে বৃষ্টি?
IPL 2024: আইপিএলের ম্য়াচে কাল হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস। প্লে-অফে ওঠার ক্ষেত্রে দুই দলের কাছেই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১১টি করে ম্যাচ খেলে দুই দলেরই পয়েন্ট ১২। নেট রান রেটে হায়দরাবাদ (-০.০৬৫) এগিয়ে রয়েছে লখনউয়ের (-০.৩৭১) চেয়ে। সানরাইজার্স আছে চারে, লখনউ পাঁচে।

কালকের ম্য়াচে যারাই জিতবে তারা দখলে নেবে পয়েন্ট তালিকার তৃতীয় স্থান। ১১ ম্যাচে ১২ পয়েন্ট (নেট রান রেট ০.৭০০) নিয়ে যেখানে আপাতত রয়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএলে তিনটি পারস্পরিক দ্বৈরথের তিনটিতেই জিতেছে লখনউ।
২০২২ সালে প্রথম সাক্ষাতে সানরাইজার্স হায়দরাবাদকে ১২ রানে হারিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। গত বছর লখনউয়ে প্রথম সাক্ষাতে সানরাইজার্সকে চার ওভার বাকি থাকতে চার উইকেটে হারিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। এরপর ফিরতি সাক্ষাতে হায়দরাবাদে লখনউ জয় পেয়েছিল ৪ বল বাকি থাকতে, সাত উইকেটে।
কলকাতা নাইট রাইজার্সের কাছে বিশাল ব্যবধানে হারায় লখনউয়ের নেট রান রেট মাইনাসে চলে গিয়েছে। তাদের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই। সানরাইজার্স হায়দরাবাদের স্বস্তি একটাই, তাদের শেষ তিনটি ম্যাচই হায়দরাবাদে। হোম ম্যাচের চারটির মধ্যে তিনটিতেই অরেঞ্জ আর্মিকে জিতিয়েছেন ব্য়াটাররা।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আগের ম্যাচে উমরান মালিকের ইমপ্যাক্ট সাব হিসেবে নামার কথা ছিল। কিন্তু ব্যাটিং শক্তিশালী করতে সানভীর সিংকে নামাতে বাধ্য হয় হায়দরাবাদ। ফলে কালকের ম্যাচে উমরানকে নামাতে পারে সানরাইজার্স।
লখনউ সুপার জায়ান্টস দলে খুব বেশি রদবদলের সম্ভাবনা নেই। আগের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে মাথায় চোট পান মহসীন খান। কনকাসন পরিবর্ত নামায় লখনউ। মহসীন দলের সঙ্গে হায়দরাবাদে গিয়েছেন। চোট সারিয়ে ফিরতে পারেন কুইন্টন ডি কক।
আজ বৃষ্টির কারণে লখনউ সুপার জায়ান্টস অনুশীলন করতে পারেনি। কালকের ম্যাচেও বৃষ্টি থাবা বসাতে পারে। হায়দরাবাদে চারটির মধ্যে তিনটি ম্যাচেই জিতেছে প্রথমে ব্যাট করা দল। বৃষ্টির সম্ভাবনা থাকায় কাল রান তাড়ার পথেই টস জেতা দল হাঁটতে পারে। তাপমাত্রা থাকতে পারে ২৭ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পিচের চরিত্র অনুযায়ী, হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা।












Click it and Unblock the Notifications