Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: গুজরাত টাইটান্স যেখানে বৃষ্টিও সেখানে! প্লে-অফে সানরাইজার্স হায়দরাবাদ, ফোকাসে শনিবারের বেঙ্গালুরু

IPL 2024: আমেদাবাদের পর হায়দরাবাদেও গুজরাত টাইটান্সের পিছু ছাড়ল না বৃষ্টি। আজ পণ্ড হয়ে গেল সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত টাইটান্স দ্বৈরথ।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট ঝুলিতে পুরে প্লে-অফ পাকা করে ফেলল সানরাইজার্স। যার ফলে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে কোনও একটি দল শেষ চারে যাবে।

IPL 2024

সানরাইজার্স হায়দরাবাদের ১৩ ম্যাচে হলো ১৫ পয়েন্ট। রবিবার হোম ম্যাচেই তাদের সামনে পাঞ্জাব কিংস। সেই ম্যাচ জিতলে ১৭ পয়েন্টে পৌঁছতে পারবে সানরাইজার্স। ওই ম্যাচের পর গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস যদি কলকাতা নাইট রাইডার্সকে হারায় তাহলে তারাই খেলবে প্রথম কোয়ালিফায়ার।

যদি রাজস্থান রয়্যালস রবিবার লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারে, তাহলে টানা পঞ্চম পরাজয়ের ফলে তারা থাকবে ১৬ পয়েন্টে। সেক্ষেত্রে পাঞ্জাব বধ সেরে রাখলে প্রথম কোয়ালিফায়ার খেলা নিশ্চিত হয়ে যাবে সানরাইজার্সের।

চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শনিবার পরস্পরের মুখোমুখি হবে। এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। সিএসকে জিতলেই নিশ্চিত করে ফেলবে প্লে-অফ। টানা ৫টি ম্য়াচ জিতে থাকা আরসিবির এটি মরণ-বাঁচন লড়াই। চেন্নাই সুপার কিংসকে নেট রান রেটে টেক্কা দিতে হয় প্রথমে ব্যাট করে আরসিবিকে জিততে হবে ১৮ রানে, নয়তো রান তাড়া করে ১৮.১ ওভারে জয় ছিনিয়ে নিতে হবে। নচেৎ হারলেও শেষ চারে যাবে চেন্নাই সুপার কিংস।

তবে বেঙ্গালুরুতে শনিবার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে আজকের মতো আরসিবি বনাম সিএসকে ম্যাচ পণ্ড হলে চেন্নাই সুপার কিংসের পয়েন্ট পৌঁছে যাবে ১৫-এ। ১৩ পয়েন্ট নিয়ে বিদায় নেবে আরসিবি। আজ হায়দরাবাদে বৃষ্টি থাকায় ম্যাচ শুরু হওয়া নিয়ে ছিল সংশয়।

মাঝে কিছুটা সময়ের জন্য বৃষ্টি থামে। আউটফিল্ড শুকানোর কাজ চলতে থাকে। ঠিক হয় টস হবে রাত ৮টায়, খেলা শুরু হবে রাত ৮টা ১৫ মিনিটে। যদিও টসের পরিবর্তিত সময়ের আগে ফের বৃষ্টি নামে। বৃষ্টির গতিও বাড়তে থাকে। অবশেষে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা ছাড়া উপায় ছিল না ম্যাচ অফিসিয়ালদের কাছে। ফলে শেষ ম্যাচের আগেই প্লে-অফ নিশ্চিত করে ফেললেন প্যাট কামিন্সরা।

সানরাইজার্স হায়দরাবাদের নেট রান রেট ০.৪০৬। রাজস্থান রয়্যালসের ০.২৭৩। রাজস্থান ও হায়দরাবাদ যদি তাদের শেষ ম্যাচে যথাক্রমে কেকেআর ও পাঞ্জাব কিংসের কাছে হেরে যায় তাহলে প্রথম কোয়ালিফায়ার খেলবে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। এলিমিনেটর খেলবে সানরাইজার্স হায়দরাবাদ এবং আরসিবি বা সিএসকের মধ্যে কোনও একটি দল।

চেন্নাই সুপার কিংসের প্রথম কোয়ালিফায়ার খেলার পথ খোলা থাকবে। সিএসকের নেট রান রেট ০.৫২৮। ফলে শনিবার যদি চেন্নাই সুপার কিংস জেতে এবং রাজস্থান ও হায়দরাবাদ তাদের শেষ ম্যাচে হেরে যায় তাহলে কেকেআরকে প্রথম কোয়ালিফায়ার খেলতে হবে ধোনিদের বিরুদ্ধে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+