IPL 2024: ওয়ার্নের কীর্তি স্পর্শ করার সুযোগ, বিগত এক বছরে অধিনায়ক কামিন্সের সাফল্য তাক লাগিয়ে দেওয়ার মতোই
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, অ্যাশেজ সিরিজ, একদিনের বিশ্বকাপ। বিগত এক ১ বছরে তিনটি ট্রফির সঙ্গে জড়িয়ে রয়েছে দুচি নাম। একটি অস্ট্রেলিয়া এবং দ্বিতীয় জন অধিনায়ক প্যাট কামিন্স। সাফল্যই বলে দিচ্ছে এই মুহূর্তে বিশ্বের সেরা অধিনায়ক কে?এক ক্যালেন্ডার ইয়ারে দুটি আইসিসি ট্রফি সহ অ্যাশেজ সিরিজ জয়, এমন সাফল্য সাম্প্রতিক অতীতে কোনও অধিনায়কের নেই।রবিবার আরও একটা ট্রফি জয়ের সামনে দাঁড়িয়ে প্যাট কামিন্স।
২০২৩ সালের আইপিএলে পয়েন্ট তালিকায় সবার শেষে স্থান পেয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু ডিসেম্বরের মিনি নিলামে প্যাট কামিন্সকে ২০.৫০ কোটি টাকায় হায়দরাবাদ তাঁকে কেনায় অনেকেই মনে করেছিলেন, টাকা জলে গিয়েছে। সেই প্যাট কামিন্স এ বার আইপিএলের ফাইনাল খেলতে চলেছেন। যেন জাদু কাঠির ছোঁয়ায় বদলে দিয়েছেন হায়দরাবাদ দলকে। রবিবার আরও একটা ট্রফি হাতে তুলে নেওয়ার লক্ষ্যে চিপকে নামছেন প্যাট কামিন্স।

রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসাবে, ওয়ার্ন ২০০৮ সালে ১৯ উইকেট নিয়েছিলে তার দলকে একটি গৌরবময় জয়ের পথ দেখিয়েছেন। এই অসাধারণ দ্বৈত কৃতিত্ব ওয়ার্নকে আইপিএলে একজন কিংবদন্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছে। প্যাট কামিন্স একই রকম ঐতিহাসিক মাইলফলকের দ্বারপ্রান্তে। এই মরশুমে ১৭ উইকেট নিয়ে, কামিন্স হায়দরাবাদকে ফাইনালে যাওয়ার যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ওয়ার্নের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার জন্য ফাইনালে কামিন্সের আর মাত্র তিনটি উইকেট প্রয়োজন, এটি এমন একটি কৃতিত্ব য়া হায়দরাবাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত মাইলফলক এবং একটি স্মরনীয় অর্জন হবে। ইতিমধ্যেই কুম্বলের রেকর্ড স্পর্শ করেছেন কামিন্স। অধিনায়ক হিসেবে আরসিবির হয়ে ১৭ উইকেট নেওয়ার কৃতিত্ব ছিলে কুম্বলের।
হায়দরাবাদ দলের আস্থার দাম দিতে পেরে খুশি। দলকে ফাইনালে তোলার পর কামিন্স বলেছেন, "গোটা ফ্র্যাঞ্চাইজ়ির প্রত্যেকে নিশ্চয়ই খুশি। এই দলের সঙ্গে ৬০-৭০ জন যুক্ত। ওদের প্রত্যেকের জন্য ভাল লাগছে। আর একটাই ম্যাচ বাকি। আশা করি সেটাও জিততে পারব।"












Click it and Unblock the Notifications