RR vs LSG In IPL 2024: স্পাইডারক্যামের তার ছিঁড়ে মাঠে, সমস্যা উইকেট নিয়েও! জোড়া হোঁচটে জয়পুরে সময় নষ্ট
RR vs LSG In IPL 2024: আইপিএলের ম্যাচে যাতে সময় নষ্ট না হয় সে কারণে আনা হয়েছে স্মার্ট রিপ্লে সিস্টেম। যদিও প্রযুক্তিগত কারণেই কাটানো যাচ্ছে না সময় নষ্টের বাধা।
আজ যেমন ঘটল জয়পুরে। রাজস্থান রয়্যালস সেখানে খেলছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ২০ বল হতে না হতেই এই ম্যাচে জোড়া হোঁচট। একবার সমস্যা স্পাইডারক্যামের তার নিয়ে, এরপর উইকেটের বেলের!

রাজস্থান রয়্যালস টস জিতে ব্যাট করছে। প্রথম ওভারটি করছিলেন মহসীন খান, যশস্বী জয়সওয়াল ব্যাট করছিলেন। প্রথম বলে রান হয়নি। দ্বিতীয় বলে এক রান নেন। এরপরই স্পাইডারক্যাম বিভ্রাট। তার জড়িয়ে স্পাইডারক্যাম আটকে যায়। তার ছিঁড়ে পড়ে আউটফিল্ডে।
Spider Cam cable broke down during the IPL match between RR & LSG at Jaipur
— Zubair Ali Khan (@ZubairAlikhanUN) March 24, 2024
pic.twitter.com/UZURMVDgZZ
দ্রুত অবস্থা সামাল দিতে থাকেন সম্প্রচারকারী সংস্থার প্রতিনিধিরা। ক্যামেরাটি ঠিক করার চেষ্টা চলে। মাঠে পড়ে থাকা তার গোটাতে দেখা যায়। প্রায় মিনিট দশেক এই কারণে খেলা বন্ধ ছিল। স্পাইডারক্যাম বিভ্রাট অবশ্য ক্রিকেটে নতুন নয়। অনেকে বিরক্তিও প্রকাশ করেন।
On-off karke try kare, @ spidercam? pic.twitter.com/JVcJkDo2Be
— Rajasthan Royals (@rajasthanroyals) March 24, 2024
সবচেয়ে বড় কথা এই ধরনের ঘটনা ক্রিকেটারদের মনঃসংযোগেও প্রভাব ফেলে। স্পাইডারক্যাম বিভ্রাট নিয়ে রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করা হয়। যাতে লেখা হয় অফ করে অন করার কথা! কোনও কিছু সমস্যা হলে সাধারণত সেটিই করা হয়। এ ক্ষেত্রে এমন মজাদার টুইট ভাইরাল হতে সময় লাগেনি।
After spidercam, the stumps are not working in IPL now. They are changing the bails. What's happening, padosyo 🇮🇳🤯#IPL2024 #tapmad #HojaoADFree pic.twitter.com/hQFrbbpvGz
— Farid Khan (@_FaridKhan) March 24, 2024
চতুর্থ ওভারের দ্বিতীয় বলের পর ফের বিপত্তি। এবার উইকেট নিয়ে বিভ্রাট। এই ওভারটি করছিলেন নবীন উল হক। জানা গিয়েছে, উইকেটে যে বেল থাকে তাতেই কোনও সমস্যা হয়েছিল। এই সমস্যা দূর করতে গিয়েও খেলার কিছুটা সময় নষ্ট হয়।
রাজস্থান রয়্যালস ১০.৪ ওভারে ২ উইকেট খুইয়ে ১০০ পার করেছে। একাদশ ওভারে রবি বিষ্ণোইয়ের দ্বিতীয় ও চতুর্থ ডেলিভারিতে ছক্কা হাঁকান যথাক্রমে রিয়ান পরাগ ও সঞ্জু স্যামসন। তিনটি চার ও একটি ছয়ের সৌজন্যে ১২ বলে ২৪ করা যশস্বী জয়সওয়ালকে ফেরান মহসীন খান।
যশস্বী আউট হন পঞ্চম ওভারের শেষ বলে। তার আগে দ্বিতীয় ওভারের শেষ বলে নবীন উল হকের শিকার হন জস বাটলার (৯ বলে ১১)। ১৩ রানে প্রথম ও ৪৯ রানে দ্বিতীয় উইকেট পড়েছিল। শেষ পাওয়া খবরে ১১ ওভারে রাজস্থান রয়্যালসের স্কোর ২ উইকেটে ১০৪। অধিনায়ক সঞ্জু স্যামসন ২৮ বলে ৪২ ও পরাগ ১৮ বলে ২৫ রানে ব্যাট করছেন।












Click it and Unblock the Notifications