IPL 2024: হার্দিকের আগমনে প্রস্থান ঘটছে রোহিতের? মুম্বই ইন্ডিয়ান্সে হিটম্যানের ভবিষ্যৎ অনিশ্চিত!
আইপিএল মিনি নিলামের আগে চর্চায় একটাই নাম হার্দিক পাণ্ডিয়া। রেকর্ড অঙ্কে আবার মুম্বইয়ে প্রত্যাবর্তন করতে চলেছেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার।শেষ মুহূর্তে কোনও বড় পরিবর্তন না হলে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে হার্দিকের সঙ্গে কথাবার্তা চূড়ান্তই হয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। কিন্তু পাণ্ডিয়ার প্রত্যাবর্তনে কী দল ছাড়বেন রোহিত শর্মা? জল্পনা শুরু হয়েছে।
২০২২ সালে গুজরাতের আইপিএল অভিষেক হয়। আর শুরুতেই হার্দিকের টিম চ্যাম্পিয়ন হয়। ২০২৩ সালে হার্দিকের দল রানার্স হয়েছিল। বর্তমানে হার্দিক শুরু গুজরাতের নয় একইসঙ্গে ভারতীয় টি২০ দলেরও অধিনায়ক, ফলে হার্দিকের মুম্বইয়ে আগমন ঘটলে রোহিত কী অধিনায়কত্বও হারাতে পারে? এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। মুম্বই দলে রোহিতের ভবিষ্যৎ কী? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

কিন্তু এখনও পর্যন্ত যা আপডেট তাতে রোহিত মু্ম্বই দলেই থাকবেন এবং তাঁর হাতেই থাকবে নেতৃত্বের দায়িত্ব।২০১১ সালে এই দলে যোদ দেন হিটম্যান। ২০১৩ সালে হন অধিনায়ক। অন্যদিকে২০১৫ সালে মুম্বইয়ের ফ্র্যাঞ্চাইজিতেই আইপিএল কেরিয়ার শুরু হার্দিকের। ২০২১ সালের মেগা নিলামে হার্দিককে ছেড়ে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।
আইপিএল নিলামে হার্দিককে নেওয়ার জন্য় মুম্বইয়ের পার্সে থাকা প্রয়োজন ১৫ কোটি টাকা। তাদের হাতে আছে মাত্র ০.৫ কোটি টাকা। সকল ফ্র্য়াঞ্চাইজিই এই টাকাই পাচ্ছে আসন্ন নিলামের আগে। পাণ্ডিয়াকে দলে নেওয়ার জন্য মুম্বইয়ের দরকার আরও ১০ কোটি টাকা। অঙ্ক খুব সহজ মুম্বই তাদের একাধিক দামী ক্রিকেটারকে ছেঁটে ফেলেই হার্দিককে নিতে ১০ কোটি টাকা জোগার করবে।
অধিনায়ক দল ছাড়লেও গুজরাতের হাতে বড় অঙ্কের টাকা আসতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, গুজরাতকে পুরো ১৫ কোটি টাকা দেবে মুম্বই ইন্ডিয়ান্স। সেইসঙ্গে দিতে হবে ট্রান্সফার ফিও।
ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, হার্দিকের পরিবর্তে মুম্বইয়ের থেকে কোনও খেলোয়াড় নেবে না গুজরাত। সরাসরি ১৫ কোটি টাকা নেবে। যে টাকায় ২০২২ সালের মেগা নিলামের আগে হার্দিককে দলে নিয়েছিল গুজরাট। শুধু সেটাই নয়, মুম্বইয়ের থেকে ট্রান্সফার ফি পাবেন।












Click it and Unblock the Notifications