IPL 2024: মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমে হার্দিকের মন্দির, নারকেল ফাটালেন বাউচার, শিবিরের শুরুতেই অচেনা ছবি
IPL 2024: আইপিএলে দলের ড্রেসিংরুমে মন্দির। এমনই অভিনব ঘটনা দেখা গেল মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমে। অধিনায়ক হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সে প্রত্যাবর্তন হয়েছে হার্দিকের।
মুম্বই ইন্ডিয়ান্সের শিবির ইতিমধ্যেই শুরু হয়েছে। এরই মধ্যে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করা হলো ড্রেসিংরুমের মন্দির উদ্বোধনের ভিডিও।

রোহিত শর্মার থেকে অধিনায়কত্বের ব্যাটন গিয়েছে হার্দিকের হাতে। তিনি মুম্বই ইন্ডিয়ান্সে থাকাকালীন যেমন আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন, তেমনই অধিনায়ক হিসেবে প্রথম মরশুমেই চ্যাম্পিয়ন করেছেন গুজরাত টাইটান্সকে। গত বছর গুজরাত টাইটান্স রানার আপ হয়।
আইপিএলে ২০২০ সালে শেষবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে তারা, সেই কীর্তিতে গত বছরই থাবা বসিয়েছে চেন্নাই সুপার কিংস। হার্দিক যে ড্রেসিংরুমে মন্দির তৈরি করলেন তা দলের ভাগ্য ফেরানোর লক্ষ্যেই বলে মনে করছেন অনুরাগীরা।
चला सुरु करूया 🙏🥥#OneFamily #MumbaiIndians @hardikpandya7 pic.twitter.com/XBs5eJFdfS
— Mumbai Indians (@mipaltan) March 11, 2024
মুম্বই ইন্ডিয়ান্সের শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, দলের ট্রেনিং জার্সি পরে ড্রেসিংরুমে ঢুকছেন হার্দিক। হাতে কিটব্যাগ। এরপর ঠাকুরের ছবিতে মালা দিতে দেখা যায় অধিনায়ককে। সঙ্গে ছিলেন হেড কোচ বাউচার। তিনি রীতি মেনে ঘরের মেঝেতে নারকেল ফাটান।
ইতিমধ্যেই বিদেশি ক্রিকেটাররাও যোগ দিতে শুরু করেছেন। সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি প্রকাশিত হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। টিম হোটেলে মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটাররা সেই জার্সি পেয়ে উচ্ছ্বসিত। ২৪ মার্চ আমেদাবাদে গুজরাত টাইটান্স ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স।
২৭ মার্চ হায়দরাবাদে মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এরপর এপ্রিলের ১ ও ৭ তারিখ ওয়াংখেড়ে স্টেডিয়ামে যথাক্রমে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুটি হোম ম্যাচ খেলবেন হার্দিকরা।
মুম্বই ইন্ডিয়ান্স- হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), রোহিত শর্মা, আকাশ মাধওয়াল, অংশুল কম্বোজ, অর্জুন তেন্ডুলকর, ডেওয়াল্ড ব্রেভিস, দিলশান মাদুশঙ্কা, জেরাল্ড কোয়েটজি, ঈশান কিষাণ, জেসন বেহরেনডর্ফ, জসপ্রীত বুমরাহ, কুমার কার্তিকেয়, মহম্মদ নবি, নমন ধীর, নেহাল ওয়াধেরা, নুয়ান তুষারা, পীযূষ চাওলা, রোমারিও শেফার্ড, শামস মুলানি, শিবালিক শর্মা, শ্রেয়স গোপাল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ।












Click it and Unblock the Notifications