IPL 2024: দাদাকে বল করলেন বোন, নারী দিবসে সিএসকের শিবিরে ঝড় তুললেন দীপক-মালতী , দেখুন ভিডিও

শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস। তার আগে সিএসকে শিবিরে দেখা গেল অভিনব উদ্যোগ। অনুশীলনে দাদা দীপক চাহারকে বোলিং করলেন বোন মালতী। চোট সারিয়ে ফের ২২ গজের প্রত্যাবর্তনের লড়াই চালাচ্ছেন সিএকের পেসার দীপক চাহার। ইতিমধ্যেই সিএসকে দলের শিবিরও শুরু হয়ে গিয়েছে। সেখানে দেখা গেল এক অভিনব অনুশীলন, দাদাকে ব‌ল করলেন বোন।

আইপিএল চলাকালীন ধোনির দল প্রতিবারই অনুশীলনে কোনও না কোন অভিনবত্ব আনে। নারী দিবসের প্রাক্কালে সিএসকে শিবিরে ছিল ফ্যামিলি প্র্যাক্টিস সেশন। সেখানেই দীপক চাহারের বোন মালতীকে দেখা গেল দাদার বিরুদ্ধে বো‌লিং করতে। দীপক চাহারের বোন মালতির শেয়ার করা একটি ক্লিপে, সিএসকে অলরাউন্ডারকে একটি বোলিং মেশিনের সাহায্যে ব্যাটিং করতে দেখা যায় যা তার বোন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে।

IPL 2024

এই ভিডিওতে দেখা গিয়েছে দীপক মাঝে আঘাতপ্রাপ্ত হন এবং তাঁর ব্যথা অনুভব হয়। দীপকের আঘাতের পর বোলিং মেশিন সামলাচ্ছিলেন মালতী। ভাইবোনের রসায়ন মন জয় করছে নেটিজেনদের। একটি ভিডিও শেয়ার করে মালতী ‌লিখেছেন, 'আমার দিক থেকে যদি বলি, তা হলে ও আইপিএল ২০২৪ এর জন্য তৈরি। বাকিটা নির্ভর করছে সিএসকের উপর।'

এমনিতেই দীপকের বোন সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। ইন্সটাগ্রামে দীপকের বোন মালতীর ফলোয়ার সংখ্যা এখনই ১ মিলিয়ন ছুঁয়ে গিয়েছে। সুপারমডেল মালতী শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন। গ্ল্যামারাস মালতী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন।লখনউয়ের ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়েছেন মালতী।

গত শনিবার থেকে সিএসকের প্রাক মরশুম প্রস্তুতি শিবির শুরু হয়েছে। এই শিবিরে অংশ নিিয়েছেন দীপক চাহার, রুতুরাজ গায়কোয়াড়, সিমরজিত্ সিং, রাজবর্ধন হাংগারগেকর, মুকেশ চৌধুরি, প্রশান্ত সোলাঙ্কি, অজয় মণ্ডল, শাইক রশিদ ও নিশান্ত সিন্ধু। মঙ্গলবার ধোনি অংশ নিতেই যেন অন্য রূপ পেয়েছে সিএসকের শিবির।

আইপিএলের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে দীপক দলের গুরুত্বপূর্ণ সদস্য হবেন। তিনি নতুন বলে শুরুর দিকে উইকেট পাবেন এবং প্রতিপক্ষকে সরাসরি ব্যাকফুটে ফেলবেন বলে আশা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+