IPL 2024: পথ দেখাচ্ছে আইপিএল, বিশেষভাবে সক্ষম মানুষরাও টিভির সামনেই উপভোগ করছেন বিরাট-ধোনিদের খেলার উত্তেজনা
শারীরিক প্রতিবন্ধকতা বা প্রতিকূলতা থাকলেও ক্রিকেটের প্রতি আগ্রহ ওদের কম নয়। শারীরিক সমস্যাকে হেলায় হারিয়ে ব্যাট বল নিয়ে মাঠেও নেমে পড়েন বিশেষভাবে সক্ষম ক্রিকেটাররা। শুধু ক্রিকেট খেলাই নয়, একইসঙ্গে ম্যাচ দেখার প্রতিও রয়েছে তাঁদের প্রবল আগ্রহ। অথচ এতদিন ওদের নিয়ে কেউ ভাবতোই না। কিন্তু পথ দেখাচ্ছে আইপিএল। বিশেষভাবে সক্ষম মানুষরাও পাচ্ছেন টিভিতেই মাঠের উন্মাদনা।
এবারের আইপিএলে বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য রয়েছে 'ডেসক্রিপটিভ কমেন্ট্রি'র ব্যবস্থা। যার সাহায্যে তাঁরা মাঠের মধ্যে হওয়া ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা পাচ্ছেন তাঁরাও, বিশেষ এই ধারাভাষ্যের উদ্যেগ নিয়ে হয়েছে শারীরিক প্রতিবন্ধী মানুষদের জন্য।

যাঁদের শ্রবণশক্তি নেই, তাঁদের জন্য থাকছে সাইন ল্যাঙ্গুয়েজ ফিড। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য থাকছে 'ডেসক্রিপটিভ কমেন্ট্রি'র ব্যবস্থা, যাতে তাঁরা মাঠের সম্পূর্ণ বর্ণনা পান। আইপিএল এর অফিশিয়াল সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকে এই ব্যবস্থার কথা আগেই জানানো হয়েছিল
আইপিএল এর অফিশিয়াল সম্প্রচারকারী চ্যানেল ও ইন্ডিয়া সাইনিং হ্যান্ডস যৌথ উদ্যোগে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বিশেষ ধারাভাষ্যর ব্যবস্থা করেছে। আইপিএলে মোট ১২টি ভাষায় ধারাভাষ্যের ব্যবস্থা করা হয়েছে তাঁর মধ্যেই রয়েছে এই ধারাভাষ্য। ২ এপ্রিল চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি-লখনউ ম্যাচে বিরাট কোহলি যখন আউট হলেন, সেই সময় কিঞ্জল শাহ আকারে ইঙ্গিতে (সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে) বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাঠের অবস্থা বোঝান।
ইন্ডিয়া সাইনিং হ্যান্ডস সংস্থার সিইও অলোক কেজরিওয়াল জানিয়েছেন, এর আগে, যখন একজন ক্রিকেটার স্টেডিয়ামে হেঁটে যেতেন, তখন যে কোনও ব্যক্তি যখন প্রবেশ করেন তার থেকে খুব বেশি আলাদা মনে হয়নি। ভেন্যুতে তার আগের রেকর্ড কী ছিল এবং একজন বোলারের সাথে তার কী দ্বন্দ্ব ছিল তা আমি শুনিনি। আমি কখনই জানতাম না যে ধোনি বা কোহলি যখন স্টেডিয়ামে হাঁটতেন বা যখন তাদের আউট করা হয় তখন কী পরিবেশ ছিল। এখন আমি শব্দ অনুভব করতে পারি যখন তারা হাঁটবে বা মাটিতে নীরবতা। তাছাড়া, আমি সবার সাথে এটি দেখতে সক্ষম। এটা আমাদের কাছে নতুন একটা বিষয়। বন্ধু ও পরিবারের সঙ্গে আমরা এখন খেলা উপভোগ করতে সক্ষম হচ্ছি।'












Click it and Unblock the Notifications