IPL 2024: গুজরাত টাইটান্সের বিদায়ে সবচেয়ে ক্ষতি শুভমান গিলের, কারণটা চমকপ্রদ
IPL 2024: আইপিএলে আবির্ভাবের পর এই প্রথম গুজরাত টাইটান্স প্লে-অফে যেতে পারল না। অধিনায়ক বদলাতে বাধ্য হওয়া গতবারের রানার-আপদের এবার ছিটকে যেতে হলো লিগ পর্ব থেকেই।
আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শেষ হোম ম্য়াচ ছিল গুজরাত টাইটান্সের। বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। টস পর্যন্ত হয়নি। এর ফলে সবচেয়ে বড় ক্ষতি হলো শুভমান গিলের।

গুজরাত টাইটান্স এর আগে দু-বারই ফাইনালে উঠেছিল লিগ পর্বে শীর্ষস্থান ধরে রেখে। ২০২২ সালে ১৪ ম্যাচে ২০ পয়েন্ট পেয়েছিল। দ্বিতীয় স্থানে ছিল রাজস্থান রয়্যালস। ২০২৩ সালেও ১৪ ম্যাচে সেই ২০ পয়েন্ট, ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল চেন্নাই সুপার কিংস।
আজ কেকেআর ও গুজরাত টাইটান্সের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হলো। ফলে ১৩ ম্যাচে গুজরাত টাইটান্সের পয়েন্ট ১১। বাকি ম্য়াচ জিতলে পয়েন্ট হবে ১৩। যা শেষ চারে ওঠার পক্ষে যথেষ্ট নয়। কেকেআর পয়েন্ট তালিকার শীর্ষে, ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে।
রাজস্থান রয়্যালস ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। চেন্নাই সুপার কিংস ১৩টি এবং সানরাইজার্স হায়দরাবাদ ১২ ম্য়াচে ১৪ পয়েন্ট করে ঝুলিতে পুরে রয়েছে যথাক্রমে তিন ও চারে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালসের রয়েছে ১২ ম্যাচে ১২ পয়েন্ট।
আরসিবি ও দিল্লি শেষ করতে পারে ১৪ পয়েন্টে। তাদের শেষ ম্যাচ জিতলে। তবে দিল্লির সম্ভাবনা নেই, কারণ তাদের নেট রান রেট মাইনাস (-) ০.৪৮২। যা মেক-আপ করা দুঃসাধ্য, অসম্ভব। সিএসকের নেট রান রেট ০.৫২৮, সানরাইজার্সের ০.৪০৬, আরসিবির ০.৩৮৭।
২০২১ সালের পর এই প্রথম আইপিএলে থাকবেন না কমন ক্রিকেটার। তাঁর নাম শুভমান গিল। ২০২১ সালে শুভমান আইপিএল ফাইনাল খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের পর। ২০২২ ও ২০২৩ সালের আইপিএল ফাইনাল খেলেন গুজরাত টাইটান্সের জার্সিতে। ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল টাইটান্স, গত বছর রানার-আপ।
হার্দিক পাণ্ডিয়াকে তুলে নিয়ে অধিনায়ক করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিকের দল আগেই ছিটকে গিয়েছে চলতি আইপিএল থেকে। আজ বিদায় নিশ্চিত হয়ে গেল শুভমান গিলের নেতৃত্বাধীন দলের। আইপিএলে প্রথমবার অধিনায়কত্ব গিলের ক্ষেত্রে মনে রাখার মতো হলো না। উল্লেখ্য, ভারতের টি২০ বিশ্বকাপের ১৫ জনের দলেও জায়গা পাননি গিল। তাঁকে রাখা হয়েছে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে।












Click it and Unblock the Notifications