IPL 2024: দ্বিতীয় ম্যাচেই বড় ধাক্কা, সিএসকের কাছে হারের পর কড়া শাস্তি পেলেন শুভমান গিল
জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করেছিলেন গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমান গিল। কিন্তু দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখতে হল গতাবেরর রানার্স গুজরাতকে। ম্যাচ হারের সঙ্গেই শাস্তির মুখে পড়লেন গিল। অধিনায়কত্ব শুরুর দ্বিতীয় ম্যাচেই শাস্তি পেতে হল গিলকে। সিএসকে-র বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত হয়েছে গুজরাট টাইটান্স অধিনায়ক।
দ্বিতীয় ম্যাচেই স্লো ওভার রেটের শাস্তির কবলে পড়লেন শুভমান গিল। চলতি আইপিএল মরশুমে এটি তার প্রথম অপরাধ এবং এর জন্য তাঁকে ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। যেহেতু ন্যূনতম ওভার রেট অপরাধের সঙ্গে সম্পর্কিত আইপিএল আচরণবিধির অধীনে এটি গুজরাত দলের প্রথম অপরাধ, তাই অধিনায়ককে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এরপর একই অপরাধ হলে শাস্তির মাত্রা বাড়বে গিল এবং গুজরাত দলের।

মুম্বইয়ের বিরুদ্ধে জয় দিয়ে অধিনায়ক হিসেবে টুর্নামেন্ট শুরু করেছিলেন শুভমান গিল। রোমাঞ্চকর ম্যাচে হার্দিকের দলকে হারান তিনি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অবশ্য হারতে হল গুজরাত টাইটান্সকে। দ্বিতীয় ম্যাচে টস করার সময় শুভমন গিলকে কিছুটা বিভ্রান্ত দেখাচ্ছিল গিলকে।
টস জেতার পর ম্যাচ রেফারি শুভমান গিলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন কী করবেন? সেই সময়ে প্রথমে ব্যাট করার কথা জানান গিল, তবে সঙ্গে সঙ্গে নিজের ভুল শুধরে নেন এবং বলেন বোলিং করবেন। গিল কি নিজেই নিশ্চিত ছিলেন না টসে জিতলে কী করবেন?
মঙ্গলবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুভমান গিলের গুজরাট টাইটান্সকে ৬৩ রানে হারিয়ে আইপিএলের চলতি সংস্করণে দ্বিতীয় জয় নিশ্চিত করেছে ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস।
চেন্নাইয়ের ২০৬ রানের জবাবে ১৪৩ রানেই আটকে যায় গুজরাত।
২০১৮ থেকে ধারাবাহিক ভাবে আইপিএলে খেলছেন শুভমানগিল। এরপর ২০১৮ সালের আইপিএল নিলামে ১.৮ কোটি টাকায় শুভমনকে কেনে কেকেআর।২০২২ সালে যখন নতুন দুটি আইপিএল টিমের আত্মপ্রকাশ হয়, সেই সময় গুজরাট টাইটান্স ৮ কোটি টাকায় ড্রাফ্টে নেয় শুভমনকে। ২০২২ সালে আইপিএল জয়ী গুজরাত টিমের সদস্য তিনি। এবার তাঁর হাতেই অধিনায়কত্বের ভার তুলে দেওয়া হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications