IPL 2024:সল্টের ঝোড়ো শুরুর পর শ্রেয়সের হাফ সেঞ্চুরি, আরসিবিকে ২২৩ রানের টার্গেট দিল কেকেআর

IPL 2024, KKR vs RCB: ইডেনে চলল রোদ-মেঘের লুকোচুরি। দর্শকদের শব্দব্রহ্মের দাড়িপাল্লা কখনও ঝুঁকল আরসিবির দিকে, মরিয়া টক্কর দিল কেকেআরও।

ক্রিকেটের নন্দনকাননে বিরাট-ম্যাচে প্রস্তুত জমাটি ডুয়েলের মঞ্চ। ডু অর ডাই ম্যাচে আরসিবিকে তাড়া করতে হবে ২২৩ রানের টার্গেট।

IPL 2024

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি। প্রথম ওভার শুরুর আগেই চমক দেন বিরাট কোহলি। নিজের টুপি খুলে আম্পায়ারের হাতে দিয়ে বোলিং রান-আপে চলে যান। দর্শকরা ভেবেছিলেন বিরাট বুঝি বোলিং ওপেন করবেন। যদিও একটু পরেই ভুল ভাঙে।

আম্পায়ারের কাছে গিয়ে টুপি চেয়ে নিয়ে কথা বলেন সুনীল নারিনের সঙ্গে। নারিন নিয়মিত ওপেন করছেন। বিরাট তেমনই বল করার ভান করে চমক দিলেন। তা নিয়েই দুজনের কথা হয়ে থাকতে পারে। পরে যশ দয়ালের বলে নারিনের ক্যাচ তালুবন্দি করা বিরাটের প্রতিক্রিয়াও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

পাওয়ারপ্লে-র ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৫ রান তোলে কেকেআর। ৪.২ ওভারে ফিল সল্ট আউট হন দলের ৫৬ রানের মাথায়। সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে তিনি করেন ১৪ বলে ৪৮। ওপেনিং জুটিতে ওঠে ৫৬। ষষ্ঠ ওভারে দুটি উইকেট হারায় আরসিবি। ৬৬ রানে দ্বিতীয় ও ৭৫ রানে তৃতীয় উইকেট পড়ে।

৫.২ ওভারে নারিনকে ফেরান যশ। ১৫ বলে তিনি করেন ১০। অঙ্গকৃষ রঘুবংশীর উইকেট এই ওভারের শেষে তুলে নেন যশ, রঘুবংশী ৪ বলে ৩ রান করেন। দুরন্ত ক্যাচ ধরেন ক্যামেরন গ্রিন। ভেঙ্কটেশ আইয়ার ৮ বলে ১৬ রান করে ক্যামেরন গ্রিনের শিকার।

রিঙ্কু সিং ১৬ বলে ২৪ রান করেন। সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৫০ রান করে আউট হন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। ১৭.২ ওভারে শ্রেয়সকেও ফেরান গ্রিন। কেকেআর ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলল ২২২ রান। শেষ পাঁচ ওভারে ওঠে ৭৩, ১ উইকেট খুইয়ে।

আন্দ্রে রাসেল চারটি চারের সাহায্যে ২০ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। রামনদীপ সিং ৯ বলে ২৪ রানে নট আউট থাকলেন, মেরেছেন ২টি করে চার ও ছয়। ক্যামেরন গ্রিন ৪ ওভারে ৩৫ ও যশ দয়াল ৪ ওভারে ৫৬ রান দিয়ে ২টি করে উইকেট দখল করেন। মহম্মদ সিরাজ ৪ ওভারে ৪০ ও লকি ফার্গুসন ৪ ওভারে ৪৭ রান দিয়ে ১টি করে উইকেট দখল করেন। কর্ণ শর্মা ৪ ওভারে ৩৩ রান দিয়ে কোনও উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+