IPL 2024: শ্রেয়স কেকেআরের প্রথম প্রস্তুতি ম্যাচে হতাশ করলেন! নজর কাড়লেন সল্ট, মণীশরা

IPL 2024: আইপিএল অভিযান শুরুর আগে আজ ইডেনে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কলকাতা নাইট রাইডার্স। দুই দলেই স্থানীয় কয়েকজন ক্রিকেটারকে নেওয়া হয়েছিল।

অধিনায়ক শ্রেয়স আইয়ার গতকাল কলকাতায় এসে পৌঁছেছিলেন। আজ প্রস্তুতি ম্যাচে খেললেন। তবে চেনা ছন্দে পাওয়া গেল না।

IPL 2024

গত ডিসেম্বরে শ্রেয়স শেষবার টি২০ ম্যাচ খেলেছিলেন। বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। চোট সারিয়ে মাঠে ফিরেছেন। মুম্বইয়ের হয়ে বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ফাইনালে দ্বিতীয় ইনিংসে শ্রেয়স ৯৫ রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু আজ বড় রান পেলেন না।

টিম গোল্ড আর টিম পার্পলের মধ্যে এদিন খেলা হলো। টিম পার্পল ২৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ রানে হারল। শ্রেয়স টিম গোল্ডের হয়েই খেলতে নেমেছিলেন। ১৯ বলে ২২ রান করে সুযশ শর্মার বলে স্টাম্প আউট হন। বল ব্যাটেই লাগাতে পারেননি শ্রেয়স, স্টাম্পিং করেন ফিল সল্ট।

আন্দ্রে রাসেলের প্রথম বল অফ স্টাম্পে ছিল, ব্যাটেই লাগাতে পারেননি শ্রেয়স। পরের বলে চার মারলেও তেমন ছন্দে পাওয়া গেল না শ্রেয়সকে। স্পিনারদের বিরুদ্ধেও আত্মবিশ্বাসের অভাব ছিল স্পষ্ট। সুযশ শর্মার লেগ স্পিনে বেশ নাজেহাল দেখাচ্ছিল তাঁকে। আগ্রাসী শট খেলতে গিয়ে স্টাম্প আউট হন।

শ্রেয়স ব্যর্থ হলেও এদিন সবচেয়ে বেশি নজর কাড়লেন ফিল সল্ট। ১১ মার্চ ইংল্যান্ডের এই ক্রিকেটারকে দলে নেয় কেকেআর। ১৪ মার্চ কলকাতায় আসেন। আজকের প্র্যাকটিস ম্যাচে তিনি ৩২ বলে অর্ধশতরান পূর্ণ করেন। নীতীশ রানাও ভরসা দিলেন, তিনিও হাফ সেঞ্চুরি করেছেন।

নীতীশ ৩০ বলে অর্ধশতরান করেন। ২৩ বলে হাফ সেঞ্চুরি পেলেন কেকেআরে কামব্যাক করা মণীশ পাণ্ডে। তিনি নীতীশের বলে তিনটি ছক্কা হাঁকালেন। মণীশ ২৪ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। আন্দ্রে রাসেল খেললেন ১৪ বলে ৩৫ রানের ইনিংস। তাতে ছিল চারটি ছয়, একটি চার।

টিম পার্পলের হয়ে ওপেন করেন অঙ্গকৃষ রঘুবংশী। তিনি ২৭ বলে ৪৮ রান করলেন। ওপেন করতে নামা কেএস ভরত ৩ বলে ১ রান করেন। রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, রামনদীপ সিংরাও ঝোড়ো ইনিংস খেললেন। এর পরের প্রস্তুতি ম্যাচে আরও বেশ কয়েকজন তারকাকে পাবে কেকেআর।

সুনীল নারিন পুরোদমে বোলিং করবেন পরের প্রস্তুতি ম্যাচ থেকেই। শেরফান রাদারফোর্ড এসে গিয়েছেন। তিনি অনুশীলনে যোগ দেবেন। মিচেল স্টার্কও শহরে পৌঁছে যাবেন। পরের প্রস্তুতি ম্যাচের আগে চলে আসার কথা মুজিব উর রহমানেরও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+