IPL 2024: ধোনি চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছাড়ায় আইপিএলে এখন সবচেয়ে অভিজ্ঞ অধিনায়ক কে?

IPL 2024: আজ থেকে শুরু সপ্তদশ আইপিএল। চেন্নাইয়ের চিপকে চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্ব ছাড়ায় এক বর্ণময় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।

এবারের আইপিএলই প্রথম যেখানে ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো তিন মহারথীর একজনও নেতৃত্ব দিচ্ছেন না। আইপিএলে অভিজ্ঞ অধিনায়কের তালিকাতেও এলো বিরাট রদবদল।

IPL 2024

আইপিএলে সবচেয়ে বেশি ২২৬টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। জিতেছেন ১৩৩টি ম্যাচে, পরাজয় ৯১টিতে, পরিত্যক্ত বা ফয়সালা হয়নি এমন ম্যাচের সংখ্যা ২। ধোনির পরেই রয়েছেন রোহিত। তিনি ১৫৮টি ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন ৮৭টিতে, হার ৬৭টি, টাই ৪টি।

বিরাট কোহলি ১৪৩টি ম্যাচে আরসিবিকে নেতৃত্ব দিয়েছেন। তিনি অধিনায়ক হিসেবে জিতেছেন ৬৬টি ম্যাচে, হার ৭০টিতে, টাই ৪টি, পরিত্যক্ত বা ফয়সালা হয়নি ৪টি ম্যাচ। এই তিনজন বাদে গৌতম গম্ভীরই শতাধিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। গম্ভীর ১২৯টি ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন ৭১টিতে, হার ৫৭টিতে, টাই ১টি ম্যাচ।

ধোনি অধিনায়কত্ব ছাড়ায় আইপিএলে এখন সবচেয়ে বেশি অভিজ্ঞ অধিনায়কের শিরোপা মাথায় উঠল শ্রেয়স আইয়ারের। শ্রেয়স কলকাতা নাইট রাইডার্সের আগে দিল্লি ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েছেন। সবমিলিয়ে ৫৫টি ম্যাচে নেতৃত্ব দিয়ে তিনি জিতেছেন ২৭টিতে, হার ২৬টিতে, টাই ২টি ম্যাচ।

বর্তমান অধিনায়কদের মধ্যে শ্রেয়স ও লোকেশ রাহুল ছাড়া আর কোনও অধিনায়কের আইপিএলে ৫০টির বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই। রাহুল লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক এখন, এর আগে ছিলেন পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজিতে। তিনি মোট ৫১টি ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন ২৫টি ম্যাচ, হার ২৪টিতে, টাই ২টি ম্যাচ।

সঞ্জু স্যামসন ৪৫টি, হার্দিক পাণ্ডিয়া ৩১টি, ঋষভ পন্থ ৩০টি, ফাফ দু প্লেসি ২৭টি ও শিখর ধাওয়ান আইপিএলে ২২টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। আইপিএলে এবারই প্রথম নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াড় (চেন্নাই সুপার কিংস), প্যাট কামিন্স (সানরাইজার্স হায়দরাবাদ) ও শুভমান গিল (গুজরাত টাইটান্স)।

আইপিএলে বর্তমান অধিনায়কদের মধ্যে মাত্র একজনই কোনও দলকে নেতৃত্ব দিয়ে আইপিএল খেতাব জিতিয়েছেন। তিনি হলেন হার্দিক পাণ্ডিয়া। ক্রিকেটার হিসেবে একাধিকবার মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল-জয়ী দলের এই সদস্য গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করান ২০২২ সালে। ২০২৩ সালে হার্দিকের রানার-আপ হয় টাইটান্স। হার্দিক এখন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+