IPL 2024: শুভমানকে ছাপিয়ে গেলেন শশাঙ্ক, পাঞ্জাবের কাছে গুজরাতের হার, গিলদের চিন্তা মিলারকে নিয়ে

IPL 2024: আইপিএলে আমেদাবাদে দুরন্ত জয় ছিনিয়ে নিল পাঞ্জাব কিংস। গুজরাত টাইটান্সকে হারাল তিন উইকেটে। এই জয় সম্ভব হলো শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মার অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে।

পাঞ্জাব কিংসের সামনে ২০০ রানের টার্গেট রেখেছিল গুজরাত টাইটান্স। শুভমান গিল অধিনায়কোচিত ইনিংস খেলে চলতি আইপিএলে ব্যক্তিগত সর্বাধিক রানও করেন। কিন্তু বোলিং ব্যর্থতাতেই শেষরক্ষা হলো না।

IPL 2024

পাঞ্জাব কিংস জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ১ বল বাকি থাকতেই। ছয়ে নামা শশাঙ্ক সিং ৬টি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৯ বলে ৬১ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়লেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে আশুতোষ শর্মা তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ১৭ বলে ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন।

১২.২ ওভারে ১১১ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও দারুণ লড়াই চালাল শিখর ধাওয়ানের দল। ধাওয়ান অবশ্য উমেশ যাদবের বলে ১ রানে আউট হন। জনি বেয়ারস্টো ২২, প্রভসিমরণ সিং ২৪ বলে ৩৫, স্যাম কারান ৫, সিকান্দর রাজা ১৫, জিতেশ শর্মা ১৬ রান করেন। হরপ্রীত ব্রার ১ রানে অপরাজিত থাকেন।

শেষ ওভারটি দর্শন নালকন্ডেকে দিয়ে করান শুভমান। তবে এই পদক্ষেপ কাজে আসেনি। নালকন্ডে ৫ বলে ৬ রান দেন, ১টি উইকেট পেয়েছেন। নূর আহমেদ নেন ২ উইকেট। একটি করে উইকেট নেন আজমাতুল্লাহ ওমরজাই, উমেশ যাদব, রশিদ খান, মোহিত শর্মা। উমেশের ফিল্ডিংও ভোগাল গুজরাতকে।

এদিন, টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান। গুজরাত টাইটান্স ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে। চলতি আইপিএলে কোনও ম্যাচে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ডটি নিজের দখলে নিলেন শুভমান গিল, পিছনে ফেলে দিলেন সুনীল নারিনের ৮৫ রানের নজির।

টাইটান্স অধিনায়ক গিল ৪৮ বলে ৮৯ রানে অপরাজিত রইলেন। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার ও চারটি ছয়। ২৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ৮ বলে অপরাজিত ২৩ রান রাহুল তেওয়াটিয়ার। ঋদ্ধিমান সাহা ১৩ বলে ১১, কেন উইলিয়ামসন ২২ বলে ২৬, সাই সুদর্শন ১৯ বলে ৩৩ ও বিজয় শঙ্কর ১০ বলে ৮ রান করেন। কাগিসো রাবাডা ২টি, হরপ্রীত ব্রার ও হর্ষল প্যাটেল ১টি করে উইকেট নেন।

এই জয়ের ফলে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এলো পাঞ্জাব কিংস। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল গুজরাত টাইটান্স। এদিকে, চোটের কারণে ডেভিড মিলারকে এদিন পায়নি শুভমানের দল। কেন উইলিয়ামসন জানান, ১-২ সপ্তাহ পাওয়া যাবে না মিলারকে। হোম ম্যাচে হারের সঙ্গে স্বাভাবিকভাবেই যা চিন্তা বাড়াল গুজরাতের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+