IPL 2024: নাইটদের সাজঘরে বাদশার ভোকাল টনিক, বাটলারকে কাছে টেনে গড়লেন সৌজন্যের নজির

ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অপ্রত্যাশিত ভাবেই হারতে হয়েছে কেকেআরকে। ম্যাচ শেষে হারের হতাশায় নাইট সাজঘরে শুধুই নীরবতা। দলের মনোবল যাতে কোনও ভাবেই ভেঙে না পড়ে তার জন্য ক্রিকেটারদের পেপ টক দিলেন বাদশা। চলতি আইপিএলে কিং খান দলীয় ক্রিকেটারদের চাঙ্গা রাখতে সাজঘরে দিচ্ছেন ভোকাল টনিক। ব্যতিক্রম হল না রাজস্থান রয়্যালস ম্যাচের পরও।

শাহরুখ খান বরাবরই কেকেআর দলের সঙ্গে একাত্ম হয়ে থাকেন, এবার দলের সঙ্গে আরও নিজেকে জড়িয়ে রেখেছেন কিং খান। শুধু মাঠে গিয়ে দলকে সমর্থন জানানো বা ক্রিকেটাদের তাতানোই নয় একইসঙ্গে সাজঘরে ক্রিকেটারদের পেপ টক দিচ্ছেন বলিউড বাদশা।মঙ্গলবার রাতে সেই কাজটাই করলেন কিং খান।

Shahrukh Khan

কেকেআর ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের সামনে শাহরুখ খান জানিয়েছেন, দল হারার যোগ্য না হলেও এটি ঈশ্বরের পরিকল্পনার অংশ বলে মনে হচ্ছে তাঁর। একইসঙ্গে তাঁর বক্তব্য ছিল, খেলোয়াড়দের খারাপ বোধ করা উচিত নয় এবং পরবর্তী খেলার জন্য প্রস্তুত হওয়া উচিত।

সাজঘরে নিজের ভাষণে নাইট কর্ণধার বলেন, আমাদের জীবনে এমন কিছু দিন আছে, বিশেষ করে খেলাধুলায়, যখন আমরা হারার যোগ্য নই, কিন্তু হেরে যাই। এবং এমন দিনও আছে যখন আমরা জেতার যোগ্য নই কিন্তু জিতে যাই। তবে দিনগুলো এমনই হয়, আমি মনে করি আজ আমাদের হারার দিন ছিল না। আমরা সবাই খুব ভালো খেলেছি। আমাদের নিজেদেরকে নিয়ে খুব, খুব গর্বিত হতে হবে।


একইসঙ্গে শাহরুখ খান বলেন, 'তোমরা কেউ দু:খিত বা হতাশ হবে না। যখনই আমরা সাজঘরে আসি তখন আমরা যতটা খুশি অনুভব করি এবং আমরা উচ্চতায় থাকি তাই উচ্চতা বজায় রেখে চলো। মূল জিনিসটি আমাদের সকলের মধ্যে শক্তি। আমি মনে করি মাঠে আমাদের দুর্দান্ত শক্তি রয়েছে, আমাদের এখানে মনোরম শক্তি রয়েছে এবং ব্যক্তিগতভাবেও, সবাই একসাথে বন্ধনে আবদ্ধ।'

এর পাশাপাশি শাহরুখ বলেন, 'সত্যি বলতে, এটা একটা খুব গর্বের দিন, যেভাবে আমরা সবাই ভালো খেলেছি। আমি মনে করি আমাদের সকলের, মন খারাপ করলে চলবে না। আমাদের আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে। আজকের ম্যাচটা ঈশ্বরের পরিকল্পনার অংশ বলেই মনে করতে হবে।'


ম্যাচ শেষ হওয়ার পর শাহরুখ খান মাঠে নেমে আসেন। তিনি কেকেআর-এর প্লেয়ারদের সঙ্গে সাক্ষাৎ করেন। শুধু নিজের দলের প্লেয়ারই নয়, তিনি রাজস্থান রয়্যালসের ম্যাচ জয়ী ইনিংস হাঁকানো ব্যাটসম্যান জোস বাটলারের সঙ্গেও সাক্ষাৎ করেন। শাহরুখ তাঁকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দেন। এবং তাঁর চমৎকার পারফরম্যান্সের জন্য বাটলারকে প্রশংসায় ভরান কিং খান। শাহরুখের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+