IPL 2024: দুই দক্ষিণী দলের ক্রিকেটার বদল, শাহবাজকে হায়দরাবাদে পাঠিয়ে কাকে নিল কোহলি ব্রিগেড?

আইপিএলে রিটেশন লিস্ট জমা দেওয়ার আগে বড় চমক দি‌ল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পড়শি রাজ্যের দল সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে ক্রিকেটার বদল করল আরসিবি। বাংলা দলের ক্রিকেটার শাহবাজ আহমেদকে ছেড়ে দি‌ল ব্যাঙ্গালোর দল। তাঁর পরিবর্তে সানরাইজার্স থেকে তারা দলে আন‌ল মায়াঙ্ক দাগারকে।

২০২৩ সালের আইপিএল বল বা ব্যাট হাতে খুব একটা সাফল্য পাননি বাংলার এই ক্রিকেটার। ফলে তাঁকে নিয়ে উৎসাহ কমেছে আরসিবি শিবিরের। শাহবাজকে ছেড়ে আরও এক অলরাউন্ডারেকই দলে নিল আরসিবি। ২৭ বছরের মায়াঙ্ক দাগার মূলত দিল্লির একজন অলরাউন্ডার। মায়াঙ্ক দাগার গত মরসুমে হায়দরাবাদ দলের হয়ে তিনটি ম্যাচ খেলে মাত্র ১ উইকেট নিয়েছিলেন।

IPL 2024

অন্যদিকে ২০২০ সাল থেকেই আরসিবি দলের সদস্য বাংলার এই অলরাউন্ডার। এখন‌ও পর্যন্ত ৩৯টি ম্যাচ খেলে ১৪ উইকেট আছে শাহবাজের নামের পাশে। তাঁর সেরা বোলিং সাত রানে ৩ উইকেট। তবে আসন্ন মরসুমে বিরাট বাহিনীতে জায়গা ধরে রাখতে ব্যর্থ হলেন শাহবাজ। নিজামের শহরের দলের সদস্য হলেন বাংলা দলের এই ক্রিকেটার।

মায়াঙ্ক অল রাউন্ডার হলেও শেষ মরসুমে তাঁর পারফরম্যান্সও খুব একটা উল্লেখযোগ্য কিছু ছিল না। এরআগে পঞ্জাব কিংস দলের হয়েও খেলেছেন মায়াঙ্ক। এবার বিরাট কোহ‌লিদের দলের সদস্য হলেন তিনি।আসরিবি দলের সিনিয়ার ক্রিকেটারদের ছাঁটাই করতে চলেছে। এই তালিকায় আছেন দীনেশ কার্তিক এবং কেদার যাদব। এই তালিকায় আছেন ফিল অ্যালেন, সিদ্ধার্থ কৌল, রিস টপলি, হিমাংশু শর্মা।

২০২৩ সালের আইপিএলে প্লে অফে যোগ্যাতা অর্জন করতে ব্যর্থ হয় আরসিবি। সাত ম্যাচে জয় পেলেও নক আউট পর্বে খেলা হয়নি কোহলিদের।রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আইপিএলে বরাবরের তারকা খচিত একটা দল। ২০০৮ সাল থেকে ২০২৩, আইপিএলে বরাবরই আর্কষণের কেন্দ্রবিন্দুতে থাকে আরসিবি। কিন্তু আইপিএলের ইতিহাসে একবারও ট্রফি জয়ের স্বাদ পায়নি এই দলটি।

আইপিএলের মঞ্চে বরাবরই দূরবীন দিয়েই খুঁজতে হয় বাংলার ক্রিকেটারদের। সেখানে বিগত কয়েক মরসুমে আরসিবি দলের দলের সদস্য ছিলে‌ শাহবাজ। ঘরোয়া ক্রিকেটে বাংলা দলের হয়ে ভালো পারফরম্যান্স করার পর আইপিএলের মঞ্চে প্রবেশ ঘটে শাহবাজের। তারকা খচিত আরসিবি দলে জায়গা করে নিয়ে তাক লাগিয়ে দেন এই বঙ্গ ক্রিকেটার।

শুধু বাংলা দল শাহবাজ জাতীয় দলেরও হয়েও প্রতিনিাধিত্ব করেছেন। ২৮ বছর বয়সি এই অলরাউন্ডার ভারতীয় দলের জার্সিতে ৩টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে শাহবাজের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+