IPL 2024: কেকেআর পেল নতুন বোলার! শাহরুখ পুত্রের বোলিংয়ে হিমশিম রিঙ্কু সিং, দেখুনও ভিডিও

পেস অ্যাটাকে দেশীয় কোনও তারকা বোলার দলে নেই, টিমের সব থেকে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক যেন দলের কাছেই এখন বোঝা। প্রত্যাশার পারদ থাকলেও তা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন অজি তারকা বোলার। এই পরিস্থিতিতে ব্যাটসম্যানরা রান করলেও তা রক্ষা করতে হিমশিম খাচ্ছে কেকেআর। দিল্লি ম্যাচের আগে নাইটদের অনুশীলনে নতুন বোলার! তাঁর বল খেলতে গিয়ে নাজেহাল অবস্থা হল রিঙ্কু সিংয়েরও।

সবাইকে চমকে দিয়ে রবিবার সন্ধ্যায় প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে হাজির হয়েছিলেন কর্ণধার শাহরুখ খান। পুত্র আব্রাম, ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে ইডেনে কেকেআরের অনুশীলনে উপস্থিত ছিলেন কিং খান, এতদিন নাইটদের ম্যাচ থাকলেই ইডেন বা অন্য কোনও স্টেডিয়ামে দেখা যেত বলিউড বাদশাকে। এই প্রথমবার সকলকে চমকে দিয়ে অনুশীলনে পুত্রকে নিয়ে উপস্থিত হলেন কিং খান।

AbRam Khan

কেকেআরের ম্যাচের সময় ভিআইপি বক্সে হাজির থাকেন শাহরুখ। কিন্তু এই প্রথম তাঁকে দেখা গেল ক্রিকেটের নন্দনকাননে কেকেআরের অনুশীলনে। নিজে নেমে পড়লেন ব্যাট হাতেও। পুত্র আব্রামের সঙ্গে চুটিয়ে ক্রিকেট খেললেন। পুত্রকে ক্রিকেটের টিপসও দিলেন। অনুশীলনে এসেই খুদে আব্রাম কিন্তু সকলকে চমকে দিলেন। বোলিং করতেও শুরু করেন শাহরুখ পুত্র। তাও আবার ভারতীয় দলের তারকা ক্রিকেটার রিঙ্কু সিংকে।

রবিবার সন্ধ্যায় নাইটদের প্র্যাকটিসে দেখা গেল সেরকমই দৃশ্য। শাহরুখ পুত্র আব্রাম দৌড়ে এসে বল করেন রিঙ্কুকে। কিন্তু ওয়াইড ইয়র্কার বলটা মাটিতে প্রায় বসে পড়ে কোনও রকমে ঠেকালেন নাইট তারকা। আব্রামের বোলিং কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। নেটিজেনরা অনেকেই নাইটদের বোলিংয়ের ব্যর্থতার কথা তুলে ধরে শাহরুখ পুত্রকে দলে নেওয়ার দাবিও তুলেছেন।

আব্রাম যখন বোলিং করছিলেন সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন কিং খানও। তার পর আব্রামের সঙ্গে ব্যাট হাতে মাঠে নেমে পড়েন। রবিবাসরীয় নাইটদের অনুশী‌লনে রাসেল-স্টার্করা নন বরং ক্যামেরার সব ফোকাস কেড়ে নিলেন শাহরুখ আব্রাম জুটিই।


সোমবার ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে নবম ম্যাচ খে‌লতে নামছে নাইটরা। কেকেআর ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১০। নেট রান রেট ০.৯৭২ । দ্বিতীয় স্থান ধরে রেখেছে শাহরুখের দল। প্লে অফে উঠার লড়াইয়ে দিল্লির বিরুদ্ধে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নাইটদের কাছে।অন্যদিকে শনিবার মুম্বইকে হারিয়ে কলকাতার বিরুদ্ধে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামছে দিল্লি। ১০ ম্যাচ খেলে দিল্লির পয়েন্ট ১০।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+