IPL 2024: দলের জয়ের দিনেও ধূমপান করে বিতর্কে শাহরুখ, ইডেনে কিং খানের কীর্তি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
এলেন, দেখলেন, ইডেনের মাতিয়ে দিলেন, সেইসঙ্গে বিতর্কেও জড়ালেন শাহরুখ খান। শনিবারের ইডেনে মাঠের মতোই নজর ছিল ভিআইপি বক্সের দিকেও। কারণ সেখানের উপস্থিত ছিলেন বলিউডের কিং খান। ইডেনে নাইটদের খেলা দেখার সঙ্গেই দর্শকদের বাড়তি পাওনা থাকে শাহরুখ দর্শন। শনিবারও তার ব্যতিক্রম হল না।
তবে শনিবার ইডেনে শুধু উড়ন্ত চুম্বনই দিলেন না, একইসঙ্গে প্রকাশ্যে ধূমপান করে বিতর্কেও জড়ালেন। বলিউড অভিনেতা এবং কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক শাহরুখ খান শনিবার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচ চলাকালীন ধূমপান করতে গিয়ে ধরা পড়েন। সোশ্যাল মিডিয়ায় শাহরুখের ধূমপানের একাধিক পোস্ট ভাইরাল হয়েছে।যদিও এই ছবির সতত্য পরীক্ষা করা হয়নি ওয়ান ইন্ডিয়ার পক্ষ থেকে।

বলিউডের এই প্রবীণ অভিনেতা এর আগেও আইপিএল চলাকালীন বিতর্কে জড়িয়েছিলেন। ২০১২ সালের আইপিএলে, ওয়াংখেড়ে তিনি একজন নিরাপত্তা অফিসারের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন এবং ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন।
First off, who tf are you??? LMFAOOOOOOO 😭
— Am!ra (@iamamiramia) March 23, 2024
Damnnn, Shah Rukh Khan makes smoking look so HEALTHY 🚬 https://t.co/H8BkVf6GMb
পিএসএলের ফাইনাল ম্যাচ চলাকালীন ধূমপান করে বিতর্কে জড়িয়েছিলেন ক্রিকেটার ইমাদ ওয়াসিম। ম্যাচে সতীর্থরা ক্রিজে নেমে দলকে জেতাতে ব্যাট করছে, সেই সময়ে ড্রেসিংরুমে বসে সিগারেটে টান দিচ্ছেন ইমাদ। কোচের পাশে বসেই সিগারেট খাচ্ছেন দলের সদস্য। যা নিতয়ে বিতর্ক কম হয়নি।
শনিবার অবশ্য ইডেনকে নিজস্ব স্টাইলে মাতিয়ে দেন কিং খান। বলিউডের বাদশাকে স্বাগত জানানো হয় তাঁর সিনেমার জনপ্রিয় গানের মাধ্যমে। চালিয়ে দেওয়া হয় 'ঝুমে জো পঠান'। দর্শকদের দিকে হাত নাড়িয়ে অভ্যর্থনা কুড়িয়ে নেন শাহরুখ। নাইটদের অবস্থা তখন ছিল শোচনীয়। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দল। ইডেনের 'ডিজে'-ও শাহরুখের সিনেমার জনপ্রিয় সব গান বাজাতে থাকেন নাইটদের ইনিংস চলাকালীন। বুঝিয়ে দেন, আইপিএল শুধুমাত্র ক্রিকেট নয়, বিনোদনের অন্যতম কেন্দ্র।
চেন্নাই সুপার কিংস, পঞ্জাব কিংসের মতো এ বারের আইপিএলে এখনও অবধি ১টি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। সেটিতে জিতে শ্রেয়স আইয়ারের টিম পয়েন্ট টেবলের ৩ নম্বরে রয়েছে। কেকেআরের নেট রান রেট +০.২০০। পয়েন্ট ২।












Click it and Unblock the Notifications