IPL 2024: শ্রেয়সদের চাঙ্গা রাখতে ম্যাচের আগেই নাইটদের ডেরায় শাহরুখ, বায়ার্ন মিউনিখ থেকে এল শুভেচ্ছা বার্তা
মঙ্গলবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কেকেআর কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে।পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই চলতি আইপিএলে প্লে-অফে জায়গা করে নিয়েছে কেকেআর। ১ নম্বরে থাকায় ফাইনালের উঠার পথে দুটি সুযোগ পাবে নাইটরা। কিন্তু কেকেআর দ্বিতীয কোনও সুযোগ নিতে রাজী নয়। মঙ্গলবারই ফাইনালের টিকিট কনফার্ম করে নিতে চাইছে শ্রেয়স ব্রিগেড।
দলকে তাতাতে সোমবার রাতেই আহমেদাবাদ পৌঁছে গিয়েছেন শাহরুখ খান। গ্রুপ পর্বের ম্যাচগুলিতে দেখা গিয়েছে ম্যাচের সময় সরাসরি মাঠে যেতে কিং খানকে। কিন্তু প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারের ম্যাচের একদিন আগেই নাইটদের ডেরায় পৌঁছে গেলেন বাদশা। অবশ্যই বড় ম্যাচের আগে শাহরুখের ভোকাল টনিক নাইট ক্রিকেটারদের জন্য থাকবে। শাহরুখের সঙ্গে আছেন পুত্র আব্রামও।

হায়দরাবাদের বিরুদ্ধে কোয়ালিফায়ারের প্রথম ম্যাচ খেলার আগে বায়ার্ন মিউনিখ থেকে এল নাইটদের জন্য শুভেচ্ছা বার্তা। জার্মান দলটির ফুটবলার তথা ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন একটি ভিডিও বার্তায় কেকেআরকে শুভেচ্ছা জানিয়েছেন।
গ্রুপ পর্বে শীর্ষে থেকেই শেষ করেছে কেকেআর ফলে প্রথম কোয়ালিফায়ারে খেলবে তারা। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে থেকেই শেষ করল কেকেআর।তবে একইসঙ্গে আইপিএলের ইতিহাসে একটি রেকর্ডও গড়েছে কেকেআর দল। প্লাস ১.৪২৮ রানরেট নিয়ে এবারের লিগ অভিযান শেষ করেছে কেকেআর। আইপিএলের ইতিহাসে এটাই একটা সর্বোচ্চ রানরেট।
মোট ১৩টি আইপিএল প্লে-অফের ম্যাচ খেলেছে কেকেআর, এরমধ্যে ৮টি খেলায় জয় পেয়েছে বাকি ৫ ম্যাচে হারতে হয়েছে।তবে এই ম্যাচ খেলার আগে বেশ কিছু চিন্তা থাকছে কেকেআর শিবিরে। লিগ পর্বে কেকেআরের শেষ দু'টি ম্যাচে বৃষ্টির জন্য এক বলও খেলা হয়নি। গত ১১ মে ইডেন গার্ডেন্সে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের পর আর খেলেননি শ্রেয়সেরা।
A special message from Munich 💌
— KolkataKnightRiders (@KKRiders) May 21, 2024
Grateful for your support, Harry Kane and everyone at @FCBayern! 💜❤️ pic.twitter.com/WIC9J0lQxd
এত দিন না খেলা ক্রিকেটারদের ফর্মে প্রভাব ফেলতে পারে। সুনীল নারিন এবং ফিল সল্টের জুটি এ বার অধিকাংশ ম্যাচে কেকেআরের ইনিংসকে প্রথমেই শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু সল্টকে আর পাবে না কেকেআর। ফলে নতুন ওপেনিং জুটি নিয়ে খেলতে নামতে হবে নাইটদের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications