IPL 2024: মেঝেতে লুটিয়ে কেকেআরের পতাকা! দেখেই কী করলেন শাহরুখ? ইডেনে ভাইরাল কিং খানের কীর্তি

IPL 2024: আইপিএলের ম্যাচ চলাকালীন ইডেনে প্রতিটি দর্শকাসনেই রাখা থাকে কলকাতা নাইট রাইডার্সের পতাকা। প্রিয় দলকে সমর্থন করতে সেই পতাকা নাড়তে দেখা যায় দর্শকদের।

কিন্তু ম্যাচের পর? কেউ কেউ তা নিয়ে বাড়ির পথ ধরেন। আবার সেই পতাকাই মাটিতে লুটোতে দেখা যায়। ব্যতিক্রম নয়, ইডেনের ভিআইপি বা কর্পোরেট বক্স।

IPL 2024

নববর্ষে কলকাতা নাইট রাইডার্স ইডেনে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সঞ্জীব গোয়েঙ্কার দলকে আইপিএলে এই প্রথমবার হারাল কেকেআর। মজার ব্যাপার হলো, কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে কখনও হারেননি গৌতম গম্ভীর।

প্রাক্তন নাইট অধিনায়ক লখনউ সুপার জায়ান্টসের মেন্টর থাকাকালীন তিনটি দ্বৈরথের তিনটিতেই জিতেছেন। এখন তিনি কেকেআরের মেন্টর। গতকাল কেকেআরের কাছে পরাস্ত হলো লখনউ সুপার জায়ান্টস। ইডেনে হাজির ছিলেন শাহরুখ খান।

বিকেল সাড়ে তিনটের ম্যাচ হলেও গতকাল ইডেন ভরেনি। অনেক দর্শকাসনই ফাঁকা ছিল। এমনকী ইডেনের ক্লাব হাউসে আপার টিয়ারেও প্রচুর দর্শকাসন খালি পড়ে ছিল। ম্যাচের শেষে দর্শকাসনগুলিতে রাখা ছিল কেকেআরের পতাকা। কেউ আবার কয়েকটি পতাকা ব্যাগেও ঢুকিয়ে নিলেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কলকাতা বনাম লখনউ ম্যাচের শেষে একটি ভিডিও। যাতে দেখা যাচ্ছে, ইডেনে শাহরুখের বক্সের ব্যালকনির মেঝেয় পড়ে থাকা কেকেআরের পতাকাগুলি নিজে হাতে কুড়িয়ে নিচ্ছেন শাহরুখ খান। তারপর সেগুলিকে তুলে দিলেন সহকারীর হাতে।

এরপর দর্শকদের দিকে তাকিয়ে শাহরুখকে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ফ্লাইং কিস ছুড়তেও দেখা যায়। তবে সব কিছুকেই ছাপিয়ে গিয়েছে শাহরুখের নজির তৈরি করা ঘটনাটি। তিনি কেকেআরের পতাকার সম্মান, সম্ভ্রম সম্পর্কে সকলকে সচেতন করে দিয়ে বুঝিয়ে দিলেন এই দল, দলের পতাকা, জার্সি-সহ সব কিছুই তাঁর কতটা কাছের।

ম্যাচের শেষে শাহরুখ মাঠে গিয়ে কেকেআরের প্লেয়ারদের জড়িয়ে ধরেন। তাঁদের সঙ্গে ছবি তোলেন। লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন শাহরুখ। কয়েকজন তাঁর সঙ্গে ছবি তোলেন।

মেয়ে সুহানাকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রেখে পুত্র আব্রামকে নিয়ে মাঠ প্রদক্ষিণ করে দর্শকদের ধন্যবাদ জানান কিং খান। কখনও হাতজোড় করে নমস্কার করলেন, ছুড়লেন ফ্লাইং কিস। কখনও আবার জনপ্রিয় নাচের ভঙ্গিমায় মাত করলেন দর্শকদের। রাজস্থান রয়্যালস ম্যাচেও মাঠে আসবেন বলে জানিয়েছেন শাহরুখ। পতাকার সম্মানের শিক্ষা তিনি কতটা দিতে পারলেন সমর্থকদের, তার পরীক্ষা মঙ্গল-রাতেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+