IPL 2024: নাইটদের সাজঘরে পাঠানের পেপ টক, দলের সিনিয়র ক্রিকেটারদের কোন দায়িত্ব দিলেন শাহরুখ?

রবিবাসরীয় ইডেন যতটা ছিল কেকেআরের, তার থেকেও বেশি ছি‌ল হয়ত শাহরুখ খানের। বাংলা নববর্ষের দিনে ক্রিকেটের নন্দন কানন মাতিয়ে দিলেন কিং খান। কেকেআরের জয়ের ইডেনের দর্শকদের জন্য বাড়তি পাওনা ছিল বাদশাহী চমক। শুধু মাঠেই নয় একইসঙ্গে সাজঘরে দলের ক্রিকেটারদের ভোকাল টনিক দিলেন পাঠান।

শাহরুখ খান বরাবরই কেকেআর দলের সঙ্গে একাত্ম হয়ে থাকেন, এবার দলের সঙ্গে আরও নিজেকে জড়িয়ে রেখেছেন কিং খান। শুধু মাঠে গিয়ে দলকে সমর্থন জানানো বা ক্রিকেটাদের তাতানোই নয় একইসঙ্গে সাজঘরে ক্রিকেটারদের পেপ টক দিচ্ছেন বলইউড বাদশা। যার ব্যতিক্রম হল না রবিবার ‌লখনউয়ের বিরুদ্ধে কেকেআরের জয়ের পরেও। নাইট রাইডার্সের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে শোনা যাচ্ছেন জাওয়ানের ভাষণ।

IPL 2024

চক দে ইন্ডিয়া সিনেমার বিখ্যাত ৭০ মিনিটের সংলাপের অনুকরনেই এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। তবে ২৪ সেকেন্ডের বক্তব্যেই দলের সিনিয়র ক্রিকেটারদের একটি দায়িত্ব দিয়েছেন কিং খান। নাইট কর্ণধার দলের সিনিয়র ক্রিকেটারদের জুনিয়রদের গাইড করার পরামর্শ দিয়েছেন। তরুণ ক্রিকেটারদের আরও শানিত করে তোলার জন্য আবেদন করেছেন শাহরুখ।

কিং খান বলেছেন, 'দলের সিনিয়ার ক্রিকেটার এবং আন্তর্জাতিক ক্রিকেটাদের কাছে আমার আবেদন, আমাদের দলেি অনেক তরুণ ক্রিকেটার আছে কিন্তু তাদের তোমাদের মতো অভিজ্ঞতা নেই। আমি আশা করব তোমরা তাদের গাইড করবে, তোমাদের মতো হয়ে উঠতে সব রকম সাহায্য করবে। সমস্ত তরুণ ক্রিকেটারদের অনেক ধন্যবাদ।'

রবিবার শাহরুখ মাঠে আসেন তাঁর টিম নিয়ে। নিজের স্ট্য়ান্ডে শাহরুখকে দেখা যায় তাঁর পুত্র আব্রাম, কন্য়া সুহানা, বলি অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে। এবং অবশ্য়ই কিং খানের সর্বক্ষণের সঙ্গী ও তাঁর ম্য়ানেজার পুজা দদলানিও ছিলেন।

সম্প্রতি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ চলাকালীন ইডেন গার্ডেন্সে ছিলেন শাহরুখ। ২৩ মার্চের ম্যাচ চলাকালীন দর্শকরা বলিউড অভিনেতার জন্য উল্লাসে মেতেছিলেন। এরপর বিশাখাপত্তনমের ম্যাচেও মাঠে উপস্থিত ছিলেন কিং খান।

রবিবার ম্যাচ চলাকালীন ইডেনের দর্শকদের মাঝেমাঝেই চার্জড আপ করলেন। নিজস্ব স্টাইলে দর্শকদের চাগিয়ে তুলতে দেখা যায় বাজিগরকে। নববর্ষের ইডেন আলো করে রাখলেন শাহরুখ খান। ইডেনের দুটো ম্যাচেই এলেন কিং খান।

নিজের দল কেকেআর ম্যাচ জিততেই মাঠে নেমে আসেন শাহরুখ খান। আব্রামকে নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন শাহরুখ। শুধু নিজের দলের ক্রিকেটারদের অভিনন্দন জানালেন না, একইসঙ্গে লখনউ ক্রিকেটারদের সঙ্গে কথা বলতেও দেখা যায় কিং খানকে। আলাদাভাবে কথা বললেন পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে। এক কথায় মাঠ থেকে সাজঘর মায়াবী ইডেনকে রবিবারের সন্ধ্যায় মাতিয়ে দিলেন বাদশা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+