Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: মুম্বই ইন্ডিয়ান্সে বিদ্রোহ! হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে খুশি নন সিনিয়ররা?

IPL 2024: আইপিএল থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সানরাইজার্স হায়দরাবাদ গতকাল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১০ উইকেটে জয় ছিনিয়ে নিতেই হার্দিক পাণ্ডিয়াদের বিদায় সুনিশ্চিত হয়।

শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ পাঁচবারের চ্যাম্পিয়নদের কাছে যেমন নিয়মরক্ষার, তেমনই কিছুটা মুখরক্ষারও। কেন না, প্রথম সাক্ষাতে মুম্বইয়ে গিয়ে জিতে এসেছে কেকেআর।

IPL 2024

আজ ইডেনে দুই দলেরই অনুশীলন করার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে তা বাতিল হয়েছে। এরই মধ্যে ঝড় উঠেছে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরেও। এবারের আইপিএলে অধিনায়ক বদলে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিতকে সরিয়ে হার্দিক পাণ্ডিয়াকে ক্যাপ্টেন করা হয়।

যদিও পুরানো দলে প্রত্যাবর্তন হার্দিকের ক্ষেত্রে সুখকর হয়নি। হার্দিক মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে গুজরাত টাইটান্সে গিয়েছিলেন। সেখানে প্রথম বছরেই আইপিএল চ্যাম্পিয়ন হন। গতবার রানার-আপ। রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার মুম্বই ইন্ডিয়ান্সের ফ্যানবেসে ভাঙন ধরিয়েছিল।

চলতি মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সে তারকারা জ্বলে উঠতে পারেননি। বিশষজ্ঞরা ব্যর্থতা দেখে আঁচ করেছিলেন, মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমে পরিবেশ ভালো নেই। একাধিক গ্রুপ তৈরি হয়েছে। যে কারণে মাঠে দলগতভাবে সেরাটা মেলে ধরতে পারছে না মুম্বই ইন্ডিয়ান্স।

দিল্লি ক্যাপিটালস ম্যাচের পর হার্দিক প্রকাশ্যে হারের জন্য কাঠগড়ায় তুলেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের সবচেয়ে সফল ব্যাটার তিলক বর্মার দিকে। তিলক ১২ ম্যাচে ৩৮৪ রান করেছেন, তিনটি হাফ সেঞ্চুরি-সহ। অক্ষর প্যাটেল বল করতে যাওয়ার পর গেম অ্যাওয়ারনেস কম থাকায় তিলক আগ্রাসী ব্যাটিং করেননি বলেই মুম্বইকে ভুগতে হয় বলে দাবি করেন হার্দিক।

এভাবে প্রকাশ্যে সতীর্থকে দায়ী করার বিষয়টি মুম্বই ইন্ডিয়ান্সের সিনিয়র ক্রিকেটাররা ভালোভাবে নেননি বলে দাবি করেছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ ও সূর্যকুমার যাদব।

এ ছাড়া সিনিয়রদের সঙ্গে আলাদা করে ওয়ান-টু-ওয়ান বৈঠক করেছে টিম ম্যানেজমেন্ট। বৈঠকের নির্যাস, সকলেই নিজেদের মতামত অনুযায়ী তুলে ধরেছেন কোথায় সমস্যা হচ্ছে, কী কারণে ব্যর্থতার মুখে পড়তে হয়েছে। হার্দিকের নেতৃত্বের ধরনে অসন্তোষও তাঁরা ব্যক্ত করেছেন বলে খবর।

হার্দিকের নেতৃত্বের ধরনে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে প্রত্য়াশিত প্রাণচঞ্চলতাও লক্ষ্য করা যাচ্ছে না বলে বুঝিয়েছেন সিনিয়ররা। ফ্র্যাঞ্চাইজির এক কর্তার কথায়, রোহিত ১০ বছর নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক বদল হয়েছে। লিডারশিপের বদলের ফলে নেতৃত্ব দেওয়া, ড্রেসিংরুমের পরিবেশ সংক্রান্ত পরিবর্তন অসম্ভব নয়। সব দলেই হয়। বরাবরের মতো এবারও দলের পারফরম্যান্স পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ করবে ফ্র্যাঞ্চাইজি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+