IPL 2024 Schedule: আইপিএলের উদ্বোধনী ম্যাচে CSK vs RCB, ইডেনে কেকেআর নামছে কবে?
IPL 2024 Schedule: আইপিএল শুরু ২২ মার্চ। চেন্নাইয়ের চিপকে উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
৭ এপ্রিল অবধি ম্যাচের সূচি আজ প্রকাশ হলো। লোকসভা নির্বাচনের সূচি প্রকাশের পর তা দেখে নিয়ে বাকি খেলাগুলির সূচি চূড়ান্ত করা হবে।

আইপিএলের উদ্বোধনী ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। ২৩ মার্চ রয়েছে ডাবল হেডার। বিকেল সাড়ে তিনটেয় পাঞ্জাব কিংস খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ওই দিনই সন্ধ্যা সাড়ে ৭টায় কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। এবার সানরাইজার্সে রয়েছেন শাহবাজ আহমেদ।
২৪ মার্চ বিকেল সাড়ে তিনটেয় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে লখনউ সুপার জায়ান্টস। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় গুজরাত টাইটান্স খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। অর্থাৎ শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাতের প্রতিপক্ষ হার্দিক পাণ্ডিয়ার দল। ২৫ মার্চ আরসিবি খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে।
২৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় চেন্নাই সুপার কিংস হোম ম্যাচ খেলবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। ২৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় সানরাইজার্সের হোম ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ২৮ মার্চ রাজস্থান রয়্যালসের হোম ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। কেকেআরের প্রথম অ্যাওয়ে ম্যাচ ২৯ মার্চ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে।
৩০ মার্চ লখনউ সুপার জায়ান্টসের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। ৩১ মার্চ ডাবল হেডার, বিকেল সাড়ে তিনটেয় গুজরাত টাইটান্সের হোম ম্যাচ সানরাইজার্সের বিরুদ্ধে। সন্ধ্যা সাড়ে ৭টায় দিল্লি ক্যাপিটালস হোম ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।
এপ্রিলের ১ তারিখ মুম্বই ইন্ডিয়ান্সের হোম ম্যাচ রয়েছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ২ এপ্রিল আরসিবির হোম ম্যাচ লখবনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। এপ্রিলের ৩ তারিখ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ রয়েছে কেকেআরের। ৪ এপ্রিল গুজরাত টাইটান্সের হোম ম্যাচ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে।
৬ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে আরসিবি। ৭ এপ্রিল ডাবল হেডার রয়েছে। বিকেল সাড়ে তিনটেয় মুম্বইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। এরপর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে লখনউয়ের সামনে গুজরাত।
দিল্লি ক্যাপিটালস বাদে সব দলই হোম ম্যাচ খেলবে নিজেদের মাঠে। আজ প্রকাশিত সূচি অনুযায়ী, দিল্লি ক্যাপিটালসের হোম ম্যাচগুলি দিল্লিতে রাখা হয়নি। সেগুলি হবে বিশাখাপত্তনমে এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে। মহিলাদের প্রিমিয়ার লিগের ফাইনাল-সহ ১১টি ম্যাচ আয়োজনের পর যে সময় থাকছে তাতে আইপিএলের জন্য মাঠ তৈরির সমস্যার কথা বিসিসিআইকে জানিয়েছিল দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন।
ক্যাপিটালস, টাইটান্স ও আরসিবি ১৭ দিনের মধ্যে ৫টি করে ম্যাচ খেলে ফেলবে। কেকেআর খেলবে ৩টি ম্যাচ। বাকি দলগুলি খেলবে ১৪টির ম্যাচে চারটি ম্যাচ। মোহালির পরিবর্তে পাঞ্জাব কিংস নবনির্মিত মুল্লানপুর স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলি খেলবে বলে জানা যাচ্ছে। এবারের আইপিএলে চারটি প্লে-অফ-সহ মোট ৭৪টি ম্যাচ থাকছে।












Click it and Unblock the Notifications