IPL 2024 Schedule: দিল্লি ক্যাপিটালসের পরিস্থিতি কেন আলাদা বাকিদের চেয়ে? কেকেআর-সহ সব দলের খেলা কবে জানুন

IPL 2024 Schedule: আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ। লোকসভা ভোটের দিনক্ষণ প্রকাশ্যে না আসায় আপাতত ৭ এপ্রিল অবধি মোট ২১টি আইপিএল ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে।

সব দল নিজেদের হোম ম্যাচ নিজেদের শহরে খেললেও দিল্লি ক্যাপিটালস আজ প্রকাশিত সূচি অনুযায়ী একটিও ম্যাচ দিল্লিতে খেলবে না। ১৭ দিনের সূচিতে কলকাতা নাইট রাইডার্সের রয়েছে একটি হোম ম্যাচ।

IPL 2024 Schedule: দিল্লি ক্যাপিটালসের পরিস্থিতি কেন আলাদা বাকিদের চেয়ে?

দিল্লিতে মহিলাদের প্রিমিয়ার লিগের ফাইনাল হবে। সেটি রয়েছে ১৭ মার্চ। এই ম্যাচ মিলিয়ে মোট ১১টি ম্যাচ হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে বিসিসিআইকে জানানো হয়েছে, WPL শেষ হলে আইপিএল ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামকে তৈরি করা সম্ভব হবে না।

দিল্লি ক্যাপিটালসের প্রতিপক্ষ: পাঞ্জাব কিংস (২৩ মার্চ, বিকেল সাড়ে তিনটে, মোহালি), রাজস্থান রয়্যালস (২৮ মার্চ, সন্ধ্যা সাড়ে ৭টা, জয়পুর), চেন্নাই সুপার কিংস (৩১ মার্চ, সন্ধ্যা সাড়ে ৭টা, বিশাখাপত্তনম), কলকাতা নাইট রাইডার্স (৩ এপ্রিল, সন্ধ্যা সাড়ে ৭টা, বিশাখাপত্তনম), মুম্বই ইন্ডিয়ান্স (৭ এপ্রিল, মুম্বই)।

চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (২২ মার্চ, রাত ৮টা, চেন্নাই), গুজরাত টাইটান্স (২৬ মার্চ, সন্ধ্যা সাড়ে ৭টা, চেন্নাই), দিল্লি ক্যাপিটালস (৩১ মার্চ, সন্ধ্যা সাড়ে ৭টা, বিশাখাপত্তনম), সানরাইজার্স হায়দরাবাদ (৫ এপ্রিল, সন্ধ্যা সাড়ে ৭টা, হায়দরাবাদ)।

গুজরাত টাইটান্সের প্রতিপক্ষ: মুম্বই ইন্ডিয়ান্স (২৪ মার্চ, সন্ধ্যা সাড়ে ৭টা, আমেদাবাদ), চেন্নাই সুপার কিংস (২৬ মার্চ, সন্ধ্যা সাড়ে ৭টা, চেন্নাই), সানরাইজার্স হায়দরাবাদ (৩১ মার্চ, বিকেল সাড়ে ৩টে, আমেদাবাদ), পাঞ্জাব কিংস (৪ এপ্রিল, সন্ধ্যা সাড়ে ৭টা, আমেদাবাদ), লখনউ সুপার জায়ান্টস (৭ এপ্রিল, সন্ধ্যা সাড়ে ৭টা, লখনউ)।

কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ: সানরাইজার্স হায়দরাবাদ (২৩ মার্চ, সন্ধ্য়া সাড়ে ৭টা, কলকাতা), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (২৯ মার্চ, সন্ধ্যা সাড়ে ৭টা, বেঙ্গালুরু), দিল্লি ক্যাপিটালস (৩ এপ্রিল, সন্ধ্যা সাড়ে ৭টা, বিশাখাপত্তনম)।

লখনউ সুপার জায়ান্টসের প্রতিপক্ষ: রাজস্থান রয়্যালস (২৪ মার্চ, বিকেল সাড়ে ৩টে, জয়পুর), পাঞ্জাব কিংস (৩০ মার্চ, সন্ধ্যা সাড়ে ৭টা, লখনউ), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (২ এপ্রিল, সন্ধ্যা সাড়ে ৭টা, বেঙ্গালুরু), গুজরাত টাইটান্স (৭ এপ্রিল, সন্ধ্যা সাড়ে ৭টা, লখনউ)।

মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ: গুজরাত টাইটান্স (২৪ মার্চ, সন্ধ্যা সাড়ে ৭টা, আমেদাবাদ), সানরাইজার্স হায়দরাবাদ (২৭ মার্চ, সন্ধ্যা সাড়ে ৭টা, হায়দরাবাদ), রাজস্থান রয়্যালস (১ এপ্রিল, সন্ধ্যা সাড়ে ৭টা, মুম্বই), দিল্লি ক্যাপিটালস (৭ এপ্রিল, বিকেল সাড়ে ৩টে, মুম্বই)।

পাঞ্জাব কিংসের প্রতিপক্ষ: দিল্লি ক্যাপিটালস (২৩ মার্চ, বিকেল সাড়ে ৩টে, মোহালি), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (২৫ মার্চ, সন্ধ্যা সাড়ে ৭টা, বেঙ্গালুরু), লখনউ সুপার জায়ান্টস (৩০ মার্চ, সন্ধ্যা সাড়ে ৭টা, লখনউ), গুজরাত টাইটান্স (৪ এপ্রিল, সন্ধ্যা সাড়ে ৭টা, আমেদাবাদ)।

রাজস্থান রয়্যালসের প্রতিপক্ষ: লখনউ সুপার জায়ান্টস (২৪ মার্চ, বিকেল সাড়ে ৩টে, জয়পুর), দিল্লি ক্যাপিটালস (২৮ মার্চ, সন্ধ্যা সাড়ে ৭টা, জয়পুর), মুম্বই ইন্ডিয়ান্স (১ এপ্রিল, সন্ধ্যা সাড়ে ৭টা, মুম্বই), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৬ এপ্রিল, সন্ধ্যা সাড়ে ৭টা, জয়পুর)।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রতিপক্ষ: চেন্নাই সুপার কিংস (২২ মার্চ, রাত ৮টা, চেন্নাই), পাঞ্জাব কিংস (২৫ মার্চ, সন্ধ্যা সাড়ে ৭টা, বেঙ্গালুরু), কলকাতা নাইট রাইডার্স (২৯ মার্চ, সন্ধ্যা সাড়ে ৭টা, বেঙ্গালুরু), লখনউ সুপার জায়ান্টস (২ এপ্রিল, সন্ধ্যা সাড়ে ৭টা, বেঙ্গালুরু), রাজস্থান রয়্যালস (৬ এপ্রিল, সন্ধ্যা সাড়ে ৭টা, জয়পুর)।

সানরাইজার্স হায়দরাবাদের প্রতিপক্ষ: কলকাতা নাইট রাইডার্স (২৩ মার্চ, সন্ধ্যা সাড়ে ৭টা, কলকাতা), মুম্বই ইন্ডিয়ান্স (২৭ মার্চ, সন্ধ্যা সাড়ে ৭টা, হায়দরাবাদ), গুজরাত টাইটান্স (৩১ মার্চ, বিকেল সাড়ে ৩টে, আমেদাবাদ), চেন্নাই সুপার কিংস (৫ এপ্রিল, সন্ধ্যা সাড়ে ৭টা, হায়দরাবাদ)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+