IPL 2024 Schedule: আইপিএলের আংশিক সূচি ঘোষণা আজ, কোথায় কীভাবে দেখতে পারবেন?

IPL 2024 Schedule: আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা যাচ্ছে না লোকসভা নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হওয়ায়। তবে আজ বিকেলেই ঘোষণা করে দেওয়া হবে আংশিক সূচি।

বিসিসিআই সূত্রে খবর, প্রথম দুই সপ্তাহের সূচি ঘোষণা হবে আজ। পরে বাকি ম্যাচগুলির দিনক্ষণ ঘোষিত হবে। ২২ মার্চ থেকে চেন্নাইয়ে শুরু হবে আইপিএল। ২৬ মে অবধি আইপিএল চলার কথা।

IPL 2024 Schedule: আইপিএলের আংশিক সূচি ঘোষণা আজ

চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন ক্রিকবাজকে জানিয়েছেন, আইপিএলের প্রথম ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি এই দায়িত্ব পেয়েছে। সিএসকে উদ্বোধনী ম্যাচ খেলবে, তবে কাদের বিরুদ্ধে তা জানা যায়নি।

চেন্নাই সুপার কিংস গত বছর বৃষ্টিবিঘ্নিত দীর্ঘ সময় ধরে চলা আইপএল ফাইনালে গুজরাত টাইটান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এবারের উদ্বোধনী ম্যাচ গতবারের লিগের প্রথম ম্যাচ ও ফাইনালের মতোই চেন্নাই বনাম গুজরাত দ্বৈরথ হবে কিনা তা স্পষ্ট হবে আজ বিকেলেই।

ধুমল আগে জানিয়েছেন, প্রথম দিন দশ-বারোর সূচি প্রকাশ করা হবে প্রথম পর্যায়ে। বাকি ম্যাচগুলি কোথায় কবে হবে তা জাতীয় নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করার পর সবদিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আজ আইপিএলের সূচি ঘোষণার সিদ্ধান্তে স্পষ্ট, মার্চে লোকসভা ভোট কোনওমতেই হচ্ছে না।

মার্চের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। ফলে আগামী মাসেই আইপিএলের পূর্ণাঙ্গ সূচিও পাওয়া যাবে। তবে আইপিএল বিদেশে নিয়ে যাওয়ার দরকার পড়বে না বলেই আত্মবিশ্বাসী আইপিএল চেয়ারম্যান। সেক্ষেত্রে ১০টির বেশি শহরে ম্যাচ আয়োজন করা হতে পারে।

২০০৯ সালে লোকসভা নির্বাচনের কারণে আইপিএল দক্ষিণ আফ্রিকায় আয়োজন করা হয়েছিল। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের কারণে কিছু ম্য়াচ হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে। যদিও ২০১৯ সালে লোকসভা নির্বাচন হওয়া সত্ত্বেও আইপিএল অন্যত্র সরাতে হয়নি।

এবার এপ্রিল ও মে মাসে লোকসভা নির্বাচন হবে বলে খবর। কোন রাজ্যে কবে ভোটগ্রহণ হবে তা দেখে নিয়েই আইপিএলের সূচি চূড়ান্ত হবে। আপাতত প্রথম পর্যায়ের সূচি ঘোষিত হতে চলেছে।

আজ বিকেল পাঁচটা থেকে হবে আইপিএলের সূচি ঘোষণা। স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলে সূচি ঘোষণা সরাসরি সম্প্রচারিত হবে। এ ছাড়া জিও সিনেমা অ্যাপেও ফ্রিতে আইপিএলের সূচি ঘোষণা দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলাতেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+