IPL 2024: রাহুলকে ঝাড় দিতে গিয়ে প্রবল সমালোচিত সঞ্জীব গোয়েঙ্কা, দেখুন ভাইরাল ভিডিও

IPL 2024: মোহনবাগান সুপার জায়ান্টস আইএসএল খেতাব জিততে পারেনি। এবার লখনউ সুপার জায়ান্টসের আইপিএল প্লে-অফে ওঠার সম্ভাবনা ক্ষীণ হচ্ছে।

এই পরিস্থিতিতে সানরাইজার্স হায়দরাবাদের কাছে লখনউয়ের হারের পরই মেজাজ হারালেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। যদিও তাঁর আচরণের জন্য প্রবল সমালোচিত হচ্ছেন তিনি।

IPL 2024

লোকেশ রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস ১৬৬ রানের টার্গেট দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদকে। মাত্র ৯.৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্যাট কামিন্সের দল। ৬২ বল বাকি থাকতে ১০ উইকেটে হার।

এরপরই টিভি ক্যামেরায় ধরা পড়ে সঞ্জীবের সঙ্গে রাহুলের কথোপকথনের দৃশ্য। গোয়েঙ্কা কী বলছিলেন সেই অডিও শোনা যায়নি। তবে যেভাবে তিনি হাত নেড়ে রাহুলকে কথা শোনাচ্ছিলেন, তাতে তিনি যে ক্রুদ্ধ ও হতাশ সেটা বোঝা যায়। রাহুল অবশ্য সেই সময় মাথা ঠান্ডা রেখেছিলেন।

এই দৃশ্য নিয়েই সমালোচনার ঝড় উঠেছে। ভারতীয় দলের তারকার সঙ্গে কীভাবে একটি আইপিএল দলের মালিক এমন আচরণ করতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। গ্রেম স্মিথ সটান বলে দেন, দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা করতে হলে তা ড্রেসিংরুমে করা উচিত। রাহুল সেই সময় যেভাবে কুল ছিলেন তার প্রশংসা করেন স্কট স্টাইরিস।

ক্রিকেট বিশেষজ্ঞ থেকে নেটাগরিকদের দাবি, যেখানে স্টেডিয়ামে প্রচুর ক্যামেরা থাকে, খুঁটিনাটি বিষয় তুলে ধরা হয়, সেখানে সঞ্জীব গোয়েঙ্কা কীভাবে মাঠের মধ্যে ঢুকে অধিনায়কের ওপর চোটপাট করে ঝাড় দিতে পারেন? তাঁর উচিত ছিল আরও কিছুটা সময় নিয়ে কিছু বলার থাকলে ড্রেসিংরুমে গিয়ে গোটা দলকে বলা।

অনেকে সঞ্জীব গোয়েঙ্কাকে শাহরুখ খানের থেকে শিক্ষা নিতে বলেছেন। কিং খান কীভাবে গোটা দলের পাশে থাকেন খারাপ পারফরম্যান্সের পরও তা শিক্ষণীয় বলে উল্লেখ করেছেন অনেক নেটাগরিক। অনেকে বলেছেন, এবারের আইপিএলের পরই লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দেওয়া উচিত লোকেশ রাহুলের।

লখনউ সুপার জায়ান্টস ১২ ম্যাচে ১২ পয়েন্টে দাঁড়িয়ে। পয়েন্ট তালিকায় নেমে গিয়েছে ৬ নম্বরে। কেকেআরের কাছে ৯৮ রানে হারের পরই সানরাইজার্সের কাছে ১০ উইকেটে হারার প্রভাব পড়েছে নেট রান রেটে। যা আপাতত মাইনাস (-) ০.৭৬৯।

তিনটি দলের পয়েন্ট এখন ১২। চেন্নাই সুপার কিংস শুধু দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসের থেকে ১ ম্যাচ কম খেলেছে। ১৪ মে লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি প্লে-অফের দৌড়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ১৭ মে লখনউয়ের শেষ ম্যাচ ইতিমধ্যেই ছিটকে যাওয়া মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। দুটি অ্যাওয়ে ম্যাচই রাহুলদের ক্ষেত্রে ডু-অর-ডাই। বড় ব্যবধানে জিততে হবে নেট রান রেট বাড়াতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+