IPL 2024: রবিবাসরীয় মেগা ম্যাচে ফোকাসে দুই মহারথী, ওয়াংখেড়েতে ফের সচিন-সৌরভের জুটি
রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। মাঠে লড়াই করবেন হার্দিক পাণ্ডিয়া, রোহিত শর্মা, ঋষভ পন্থ, ঈশান্ত শর্মারা। আর মাঠের বাইরে ডাগ আউটে নজর থাকবে দুই ক্রিকেট মহারথীর দিকে। সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়। একই মাঠে ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি। তবে রবিবাসরীয় আইপিএলে তাঁদের পার্টনারশিপ দেখা যাবে না, বরং তাঁরা যুযুধান দুই পক্ষ।
আইপিএল মানেই মহারথীদের মিলন মেলা। যেখানে ম্যাচের আগে দ্বৈরথ ভুলে এক ফ্রেমে ধরা দেন দুই শিবিরের সেনাপতি থেকে সেনানীরা। শনিবারের বিকেলে ইতিহাসের ওয়াংখেড়েতে ফিরে এল পুরানো নস্টালজিয়া। মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর সচিন তেন্ডুলকর , দিল্লি দলের ক্রিকেটের সর্বাধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। একসঙ্গে ওয়াংখেড়ের মাঠে। একফ্রেমে ধার দিলেন লিটল মাস্টার ও মহারাজ। এক লহমায় ফিরে এল নব্বইয়ের নস্টালজিয়া।

২০২৩ সালের আইপিএলে মুম্বই হারিয়েছিল দিল্লি দলকে। মাঠের বাইরের লড়াইয়ে সচিন টেক্কা দিয়েছিলেন সৌরভকে। এবার দাদার বদলার ম্যাচ। যদিও এবার খুব একটা ভালো জায়গায় নেই দুই দলই। মম্বই ইন্ডিয়ান্স প্রথম তিন ম্যাচ হেরে লিগের লাস্ট বয় মুম্বই। অন্যদিকে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে দিল্লিও। ফলে দুই দলই বেশ চাপে থেকেই রবিবারের ম্যাচ খেলতে নামবে।
In Geoffrey Boycott's voice: "Wunderful, Absolutely, Wunderful" 🥹#YehHaiNayiDilli #IPL2024 #SachinTendulkar #SouravGanguly #MIvDC pic.twitter.com/TkMpUfDrx1
— Delhi Capitals (@DelhiCapitals) April 6, 2024
শনিবার সচিন আবেগ উস্কে দিয়েছে মুম্ব ইন্ডিয়ান্স দল। ওয়াংখেড়ের মাঠে তারা ফিরিয়ে এনেছে সচিন সচিন স্লোগান। সচিনকে নিয়ে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে মুম্বই দল।
Sachin_Nostalgia.mp4 🙏💙#MumbaiMeriJaan #MumbaiIndians | @sachin_rt pic.twitter.com/kRggJzcMri
— Mumbai Indians (@mipaltan) April 6, 2024
শুধু সচিন-সৌরভই নয় দুই দলের অনুশীলনে আরও কিছু কোলাজ উঠে এল। রোহিত কাছে টেনে নিলেন পন্থকে।












Click it and Unblock the Notifications