IPL 2024: আইপিএলে দ্বিতীয় শতরান হাঁকালেন ঋতুরাজ, কমলা টুপির দৌড়ে বিরাটের ঘাড়ে নিঃশ্বাস গায়কোয়াড়ের
IPL 2024: চলতি আইপিএলে সপ্তম ব্যাটার হিসেবে শতরান হাঁকালেন ঋতুরাজ গায়কোয়াড়। যার ফলে এবারের সংস্করণে মোট শতরানের সংখ্যা বেড়ে হলো ৮।
২০২১ সালের পর ফের শতরান এলো ঋতুরাজের ব্যাটে। যার সুবাদে চেন্নাইয়ে লখনউ সুপার জায়ান্টসের সামনে ২১১ রানের টার্গেট দিল চেন্নাই সুপার কিংস।

দেশের মাটিতে আইপিএলে এটি ঋতুরাজের প্রথম শতরান। কেন না, ২০২১ সালে তাঁর শতরানটি এসেছিল আবু ধাবিতে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেই ম্যাচে ঋতুরাজ ওপেন করতে নেমেই ৬০ বলে ১০১ রান করেছিলেন। আজ তিনি ৬০ বলে ১০৮ রানে অপরাজিত থাকলেন।
২৮ বলে অর্ধশতরান পূর্ণ করার পর ঋতু শতরান পৌঁছন ৫৬ বলে। তাঁর ইনিংসে রয়েছে ১২টি চার ও তিনটি ছয়। চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের প্রথম কোনও ব্যাটার শতরান পেলেন। চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন।
বিরাট কোহলি ৮ ম্যাচে ৩৭৯ রান করেছেন। ঋতুরাজের হলো ৮ ম্যাচে ৩৪৯ রান। ট্রাভিস হেড ৬ ম্যাচে ৩২৪, রিয়ান পরাগ ৮ ম্যাচে ৩১৮ ও সঞ্জু স্যামসন ৮ ম্যাচে ৩১৪ রান করেছেন। ঋতুরাজ এদিন শতরান করায় ৬০ ম্যাচে তাঁর রান হলো ২১৪৬, স্ট্রাইক রেট ১৩৬.৬০।
চলতি আইপিএলে ঋতুরাজের ব্যাটিং গড় ৫৮.১৭, স্ট্রাইক রেট ১৪২.৪৫। ১টি শতরান ও ২টি অর্ধশতরান রয়েছে। এবারের আইপিএলে ঋতুরাজের আগে যাঁরা এবারের আইপিএলে শতরান পান তাঁরা হলেন বিরাট কোহলি, ট্রাভিস হেড, রোহিত শর্মা, সুনীল নারিন, জস বাটলার ও যশস্বী জয়সওয়াল। বাটলার ২টি সেঞ্চুরি পেয়েছেন।
উল্লেখ্য, ২০২০ সালে আইপিএল অভিষেক হয় ঋতুরাজের। সেবার ৬ ম্যাচে করেন ২০৪। ২০২১ সালে ১৬ ম্যাচে ৬৩৫, ২০২২ সালে ১৪ ম্যাচে ৩৬৮ ও গত বছরের আইপিএলে ১৬ ম্যাচে ৫৯০ রান করেছিলেন ঋতুরাজ।
এদিকে, লখনউ সুপার জায়ান্টসকে জেতার জন্য ২১১ রানের টার্গেট তাড়া করতে হবে। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল। চেন্নাই সুপার কিংস তুলেছে ৪ উইকেটে ২১০ রান। ২৭ বলে ৬৬ করেন শিবম দুবে।
শিবম দুবে আউট হওয়ার পরের বলে এক রান নেন ঋতুরাজ। শেষ বলে চার মেরে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি। দুবে ২৭ বলে ৬৬ করেন। অজিঙ্ক রাহানে ১ ও ড্যারিল মিচেল ১১ রান করে আউট হন। ম্যাট হেনরি, মহসীন খান ও যশ ঠাকুর একটি করে উইকেট নেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications