Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: টস প্র্যাকটিসেও খুলছে না জেতার রাস্তা! ধোনির রেকর্ড ভেঙেও কিংকর্তব্যবিমূঢ় ঋতুরাজ

IPL 2024: চেন্নাই সুপার কিংস এখনও নিশ্চিত করতে পারেনি প্লে-অফ। ১০ ম্যাচে ঋতুরাজ গায়কোয়াড়ের দল ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলে রয়েছে চতুর্থ স্থানে।

অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, টস জেতাটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। আর সেখানেই বড় সমস্যায় পড়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক।

IPL 2024

চেন্নাই সুপার কিংস এখনও অবধি যে ১০টি ম্যাচ খেলেছে তার ৯টিতেই টস হেরেছে চেন্নাই সুপার কিংস। সাধারণভাবে হোম টিমের ক্যাপ্টেন মুদ্রা ছোড়েন, কল করেন অ্যাওয়ে ম্যাচ খেলতে আসা দলের অধিনায়ক। ঋতুরাজ চেন্নাই ছাড়া আর কোথাও টস জিততে পারেননি।

চেন্নাই সুপার কিংসের পরের ম্যাচ ধরমশালায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। সেই ম্যাচে টসের সময় কল করবেন ঋতুরাজ। চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলে একমাত্র টস জিতেছিল চিপকে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। সেই ম্যাচ সিএসকে ১৪ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতেছিল।

এবারের আইপিএলে গতকাল নিজেদের দ্বিতীয় হোম ম্যাচ পরাজয়ের সম্মুখীন হয়েছে সিএসকে। প্লে-অফে উঠতে গেলে বাকি চারটি ম্যাচের তিনটিতেই জেতা জরুরি। তার আগেও জরুরি ঋতুরাজের টসের ব্যাড প্যাচ কাটানো। চেন্নাই সুপার কিংস অধিনায়ক লাগাতার টস হেরে কিংকর্তব্যবিমূঢ়।

ঋতুরাজ বলেছেন, আমি দলের অনুশীলনে পর্যন্ত টস প্র্যাকটিস করছি। কিন্তু ম্যাচে জিততে পারছি না। ফলে বুঝতে পারছি না কী করণীয়। বলতে দ্বিধা নেই, এই পরিস্থিতিতে যখন টস করতে যাচ্ছি তখন নার্ভাস লাগছে। ম্যাচের সময় কিন্তু নার্ভাস হচ্ছি না।

ঋতুর দাবি, গতকাল চেন্নাই সুপার কিংস যখন প্রথমে ব্যাট করতে বাধ্য হয়, তখন উইকেট খুব সহজ ছিল না। খেলা যত গড়ায় পিচ তত ব্যাটিং সহায়ক হয়ে ওঠে। ১৬২ রানের পুঁজি ডিউ ফ্যাক্টর থাকা ম্যাচে জেতার পক্ষে পর্যাপ্ত নয় বলেই দাবি করেন ঋতুরাজ। চিপকের গতকালের উইকেটে প্রথমে ব্যাট করে ১৮০ তোলাও কঠিন ছিল বলে মনে করছেন তিনি।

চেন্নাই সুপার কিংসের প্রথম অধিনায়ক হিসেবে আইপিএলে পাঁচ শতাধিক রানের নজির গড়েছেন ঋতুরাজ। চলতি আইপিএলে প্রথম ৫০০ রান পূর্ণ করেন বিরাট কোহলি। গতকাল তাঁকে ছাপিয়ে ঋতুরাজ পৌঁছে গিয়েছেন ৫০৯ রানে, দখলে নিয়েছেন কমলা টুপি। ২০১৩ সালের আইপিএলে সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৪৬১ রান করেছিলেন। ছিলেন সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় দশে। ফলে চিপকেই ধোনির কীর্তি ছাপিয়ে গেলেন ঋতুরাজ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+