IPL 2024: পাঠানের সামনেই সুপারহিট RRR, নিজস্ব স্টাইলে ইডেন মাতালেন কিং খান

জল্পনা ছিলই, বাংলার ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা পূরণ করে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচেই উপস্থিত হলেন শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্সের যখন তিন উইকেট পড়ে গেল, সেইসময় মাঠে এলেন শাহরুখ খান। কিন্তু পাঠানের সামনে ইডেনের ২২ গজে ঝড় তুললেন তিন নাইট জাওয়ান। কিং খানের সামনেই সুপার হিট আরআরআর।

২০২৩ সালে জনপ্রিয় হিন্দি সিনেমাগুলির মধ্যে অন্যতম ছিল শাহরুখ খানের পাঠান। বক্স অফিসে দীর্ঘদিন পর ঝড় তোলেন কিং খান। কিন্তু জনপ্রিয়তা অর্জন করার নিরিখে পিছিয়ে থাকেনি রাজামৌলির আরআরআর। তবে শনিবাসরীয় ইডেনে পাঠানের সামনেই আরআরআর-এর দাপট। ভনিতা না করে এবার সরাসরি বলা যাক। শনিবার ব্যাট হাতে কেকেআরের তিন তারকা ইডেনে ঝড় তুললেন। তিন জনের নামের আদ্যক্ষর আর দিয়ে। রমনদীপ, রাসেল, রিঙ্কু।

IPL 2024

২৩ বলে ৬২ রান করে আউট হলেন রাসেল। তাঁর ইনিংসে ছিল তিনটি চার এবং সাতটি ছক্কা।২০ বলেই ৫০ রান করলেন রাসেল। হায়দরাবাদ বোলারদের কার্যত দিশেহারা করে দি‌লেন ক্যারিবিয়ান তারকা। ২৫৬ স্ট্রাইক রেটে রান করে কেকেআরকে ২০০ পার করালেন তিনি। গত মরশুমে রাসেল ফর্মে না থাকায় সমস্যায় পড়েছিল কেকেআর। এ বার শুরু থেকেই দর্শকদের ভরসা দিলেন রাসেল।

এবার দ্বিতীয় আর বলেন রিঙ্কু সিং। তিনিও রাসেলের সঙ্গী হলেন। ১৫ বলে ২৩ রান করলেন। রিঙ্কু-রাসেল জুটির সৌজন্যে ইডেনে যেন বসন্তের রাতেই কালবৈশাখীর আগমন। রাসেলের সঙ্গে অর্ধশতরানের পার্টনারশিপ গড়লেন। রিঙ্কুর স্ট্রাইকরেট ১৫৩।

তৃতীয় আর হলেন রমনদীপ সিং। কঠিন সময়ে ব্যাট করতে নামলেন। কিন্তু ফিল সল্টকে সঙ্গ দিলেন।রমনদীপ করেন ১৭ বলে ৩৫ রান। তাঁর স্ট্রাইকরেট ২০৬। ফলে তিন আর কিন্তু কিং খানকে খুশি করলেন অন্তত ব্যাটিংয়ের নিরিখে। পাঠানের সামনেন সুপারহিট আরআরআর।


ক্যামেরায় শাহরুখ খানকে খুব সাধারণ লুকে দেখা গিয়েছিল।কিং খানকে ফুল হাতা সাদা টি-শার্ট ও ডেনিম জিন্স পরতে দেখা গেছে। একই সময়ে তার চুলে একটি পনি টেল দেখা গেছে। কিং খানের আগমনেও শুরুতে গ্যালারি ভরল না। এই নজির সচরাচর দেখা যায় না কলকাতায়। নির্বাচনের প্রাক্কালে কল্লোলিনীতে শুরু ক্রিকেট উত্সব। কিন্তু শুরুতে গ্যালারি অনেকটা ফাঁকা থাকলেও পরে তা পূরণ হয়। শাহরুখ কিন্তু নিজস্ব স্টাইলেই নাইটদের তাতালেন এবং গ্যালারিকে মাতিয়ে দিলেন। যেন বলতে চাইছেন শো ইজ গো অন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+