IPL 2024: আন্দ্রে রাসেলকে কি কেকেআর পাবে প্লে-অফে? ওয়েস্ট ইন্ডিজের সিদ্ধান্তের প্রভাব কোন তিন দলে?
IPL 2024: আইপিএলে প্লে-অফের দ্বৈরথ শুরু হয়ে যাচ্ছে। কাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।
আইপিএলে যে চারটি দল ফাইনালে ওঠার লড়াইয়ে রয়েছে তাদের তিনটিতে রয়েছেন এমন ক্রিকেটাররা, যাঁরা রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের টি২০ বিশ্বকাপ দলে।

ওয়েস্ট ইন্ডিজ টি২০ বিশ্বকাপের আগে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলবে। আইপিএল ফাইনাল ২৬ মে। সেদিন শেষ হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ। খেলাগুলি রয়েছে ২৩, ২৫ ও ২৬ তারিখ।
ইতিমধ্যেই ইংল্যান্ডের টি২০ বিশ্বকাপ দলের ক্রিকেটাররা ফিরে গিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলতি মাসের গোড়াতেই ডেকে নিয়েছিল মুস্তাফিজুর রহমানকে। যার জেরে সমস্যায় পড়ে চেন্নাই সুপার কিংস। আরও কয়েকজন ক্রিকেটার পারিবারিক কারণে বা দেশের হয়ে খেলতে আইপিএলের আসর ছেড়েছেন।
এই অবস্থায় জল্পনা তৈরি হয় আইপিএলের বাকি ম্যাচগুলিতে ক্যারিবিয়ান ক্রিকেটারদের ভূমিকা নিয়ে। কলকাতা নাইট রাইডার্সে রয়েছেন আন্দ্রে রাসেল ও শেরফান রাদারফোর্ড। তার মধ্যে নাইটদের সাফল্যে ব্যাটে-বলে নিয়মিত অবদান রাখছেন ছন্দে থাকা রাসেল।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে রয়েছেন আলজারি জোসেফ। রাজস্থান রয়্যালসে রয়েছেন শিমরন হেটমায়ার ও রভম্যান পাওয়েল। পাওয়েল আবার ওয়েস্ট ইন্ডিজ দলের পূর্ণ সময়ের অধিনায়ক। ফলে এই ক্রিকেটাররা দেশের হয়ে খেলার জন্য ফিরে গেলে আইপিএলের দলগুলির সমস্যায় পড়া অবশ্যম্ভাবী ছিল।
তবে স্বস্তির খবর, এই সব ক্রিকেটারকেই পুরো আইপিএল খেলার অনুমতি দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। পাওয়েলের অনুপস্থিতিতে প্রোটিয়াদের বিরুদ্ধে টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন ব্র্যান্ডন কিং। লখনউ সুপার জায়ান্টসে ছিলেন নিকোলাস পুরান ও দিল্লি ক্যাপিটালসে শেই হোপ। এই দলগুলি প্লে-অফে না উঠলেও পুরান ও হোপকে প্রোটিয়াদের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।
তবে জোসেফ ও রাদারফোর্ডের নাম টি২০ সিরিজের দলে যোগ করা হবে যদি তাঁদের দল আইপিএল ফাইনালে উঠতে না পারে। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের পর ৩০ মে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তাতে পূর্ণশক্তির দলই নামানো হবে।
উল্লেখ্য, চলতি আইপিএলে রাসেল ১২টি ম্যাচে ২২২ রান করেছেন, সর্বাধিক স্কোর ৬৪। একটি অর্ধশতরান করেছেন। বল হাতে তুলে নিয়েছেন ১৫ উইকেট। সেরা বোলিং ২৫ রানে ৩ উইকেট। গড় ১৭.৪০, ইকনমি ১০.৩০।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications