IPL 2024, RR vs PBKS Updates: পাঞ্জাব কিংসের কাছেও পরাস্ত রাজস্থান রয়্যালস, কেকেআর ধরাছোঁয়ার বাইরে
IPL 2024: আইপিএলে গুয়াহাটিতে আজ রাজস্থান রয়্যালস হোম ম্যাচ খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। আজকের ম্যাচ জিতলেই প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করে ফেলবে রাজস্থান রয়্যালস।
পাঞ্জাব কিংসের নিয়মরক্ষার ম্যাচের আগে কাগিসো রাবাডা, লিয়াম লিভিংস্টোন চোট নিয়ে দেশে ফিরেছেন। আজকের ম্যাচ খেলে স্যাম কারান, জনি বেয়ারস্টো দেশে ফিরবেন। এই ম্যাচের স্কোর, টাটকা তথ্য ও পরিসংখ্যান ওয়ানইন্ডিয়া বাংলায়।

পাঞ্জাবের জয়
পাঞ্জাব কিংস ৫ উইকেটে হারাল রাজস্থান রয়্যালসকে। টানা চার ম্যাচে হার সঞ্জু স্যামসনের। জয়ের জন্য পাঞ্জাব কিংসের টার্গেট ছিল ১৪৫। সেই লক্ষ্যে পাঞ্জাব কিংস পৌঁছে গেল ১৮.৫ ওভারে। অধিনায়ক স্য়াম কারান পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪১ বলে ৬৩ রানে অপরাজিত রইলেন। আশুতোষ শর্মা ১১ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।
প্রভসিমরণ সিং ৬, জনি বেয়ারস্টো ১৪, রাইলি রুসো ২২, শশাঙ্ক সিং শূন্য ও জিতেশ শর্মা ২২ রান করে আউট হন। আবেশ খান ৩.৫ ওভারে ২৮ ও যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ৩১ রানে ২টি করে উইকেট নেন। ট্রেন্ট বোল্ট ৩ ওভারে ২৭ রান দিয়ে নেন ১ উইকেট। আইপিএলে এই নিয়ে প্রথম ওভারে তিনি উইকেট নেন ২৭ বার, পিছনে ফেললেন ভুবনেশ্বর কুমারের (২৬ বার) কীর্তি। সন্দীপ শর্মা ৪ ওভারে ২৮ ও রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ৩১ রান দিয়ে উইকেট পাননি।
পাঞ্জাবের টার্গেট ১৪৫
পাঞ্জাব কিংসের সামনে জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্যমাত্রা রাখল রাজস্থান রয়্যালস। টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলেছে তারা। রিয়ান পরাগ নিজের শহরে অনুষ্ঠিত ম্যাচে দলের হয়ে সর্বাধিক ৪৮ রান করেন, ৩৪ বলের ইনিংসে রয়েছে ৬টি চার। যশস্বী জয়সওয়াল ৩, টম কোহলার-ক্যাডমোর ১৮, অধিনায়ক সঞ্জু স্যামসন ১৮, রবিচন্দ্রন অশ্বিন ২৮, ধ্রুব জুরেল ০, রভম্যান পাওয়েল ৪, ডনোভান ফেরেইরা ৭, ট্রেন্ট বোল্ট ১২ রান করেন। ৩ রানে অপরাজিত থাকেন আবেশ খান। অধিনায়ক স্যাম কারান ৩ ওভারে ২৪, হর্ষল প্যাটেল ৪ ওভারে ২৮ ও রাহুল চাহাল ৪ ওভারে ২৬ রান দিয়ে দুটি করে উইকেট নেন। অর্শদীপ সিং ও নাথান এলিসের ঝুলিতে ১টি করে উইকেট।












Click it and Unblock the Notifications