Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024, RR vs DC: দুয়ারে টি২০ বিশ্বকাপ, রাজস্থান-দিল্লি ম্যাচে ফোকাসে তিন‌ উইকেটরক্ষক

RR vs DC IPL 2024: বৃহস্পতিবার আইপিএলের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস। ঘরের মাঠে দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামছে সঞ্জু স্যামসনের দল। অন্যদিকে দিল্লি দলের কাছে এই ম্যাচ আবার প্রত্যাবর্তনের। প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের কাছে হারের পর চলতি আইপিএল মরশুম প্রথম জয়ের সন্ধানে দাদার দল। দুই দলের লড়াইয়ের মধ্যেই ফোকাসে তিন উইকেট রক্ষক।

আইপিএল শেষ হলেই টি২০ বিশ্বকাপ। ভারতীয় দলে সুযোগ পেতে হলে আইপিএলে ভালো পারফরম্যান্স করতেই হবে ক্রিকেটারদের। টি২০ বিশ্বকাপে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এর বাইরে স্কোয়াডে আর কিছু নিশ্চিত নয়। সবচেয়ে বেশি লড়াই হতে পারে কিপার ব্যাটার পজিশন। একটি পদের জন্য অনের দাবিদার।ঋষভ, রাহুল, জীতেশ শর্মা, ধ্রুব জুরেলের সঙ্গে লড়াইয়ে আছেন সঞ্জু স্যামসনও।

IPL 2024 RR vs DC Match

এই ম্যাচে তিনজন উইকেটরক্ষকের দিকে নজর থাকবে। দিল্লি দলে আছেন ঋষভ পন্থ। রাজস্থান দলে ধ্রুব জুরেল ও সঞ্জু স্যামসন। আইপিএলে দিল্লির হয়ে শততম ম্যাচ খেলতে নামছেন পন্থ। প্রথম দিল্লি দলের কোনও ক্রিকেটার যিনি শততম ম্যাচ খেলবেন। প্রত্যাবর্তনের মঞ্চে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিলেন পন্থ। প্রথম ম্যাচে বিরুদ্ধে ম্যাচে ১৩ বলে ১৮ রান করে আউট হলেন পন্থ। তাঁর ইনিংসে ছিল দুটি চার। এই ম্যাচে তার দিকে নজর থাকবে সবার। আইপিএলে ভালো পারফরম্যান্স করতে না পারলে বিশ্বকাপের দলে ঢোকা কঠিন হবে ঋষভের।

দ্বিতীয় জন অবশ্যই ধ্রুব জুরেল। ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেয়েই নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন জুরেল। লখনউয়ের বিরুদ্ধে ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিতে পারেননি। সঞ্জু থাকায় গ্লাভসও তাঁরই হাতে রয়েছে। ফলে ধ্রুব-কে সুযোগ কাজে লাগাতে হবে বিশ্বকাপে নির্বাচকদের নোট বুকে জায়গা করে নেওয়ার জন্য।

পাশাপাশি নির্বাচকদের নজর থাকবে সঞ্জু স্যামসনের দিকেও। লখনউয়ের বিরুদ্ধে রাজস্থান ইনিংসে নজর কাড়লেন সঞ্জুই। রাজস্থান ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সঞ্জু স্যামসন। মাত্র ৫২ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের। সঞ্জুর ইনিংস সাজানো ছিল তিনটি চার এবং ছয়টি ছক্কা দিয়ে। নিজের নামটা ভাসিয়ে রেখেছেন সঞ্জুও। অন্তত প্রথম ম্যাচে পারফরম্যান্সের নিরিখে।

নিষেধ সত্বেও রাজস্থানেনর বিরুদ্ধে প্রথম ম্যা্চে গ্লাভস হাতেই মাঠে নামেন কেএল রাহুল। পুরো ২০ ওভার কিপিং করলেন। কার্যত বোর্ডের নির্দেশকে আমান্য করেই আইপিএলের প্রথম ম্যাচে উইকেটরক্ষকের ভমিকা পালন করেন।এদিকে ঈশান কিষাণও ব্যাট হাতে নজর কাড়ার চেষ্টা করছেন আইপিএলের ম্যাচে। সব মিলিয়ে আইপিএলে নজরে একাধিক উইকেটরক্ষক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+