IPL 2024,RR vs DC: রাজস্থানের বিরুদ্ধে ৫ বিদেশি খেলানোর অভিযোগ দিল্লির, তীব্র প্রতিবাদ সৌরভ-পন্টিংদের
একেই আইপিএলের দ্বিতীয় ম্যাচেও হারের মুখ দেখতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। তার উপর নিয়মের ফাঁক গলে দিল্লির বিরুদ্ধে ৫জন বিদেশি ক্রিকেটারকে মাঠে নামিয়ে দেয় রাজস্থান দল। যা নিয়ে বেজায় ক্ষুব্ধ দিল্লি শিবির। এর বিরুদ্ধে সৌরভ-পন্টিংরা তীব্র প্রতিবাদ জানালেন। কিন্তু তাঁদের অভিযোগ ধোপে টিকল না।
বৃহস্পতিবার আইপিএলে জয়পুরের মান সিং স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে ১২ রানে জয় হাসিল করে রাজস্থান রয়্যালস। কিন্তু রাজস্থান দল যেভাবে ক্রিকেটার পরিবর্তন করে তা আইপিএলের নিয়মের পরিপন্থী বলে অভিযোগ করে দিল্লি দল। এমনকি বিষয়টি নিয়ে সরব হন কোচ রিকি পন্টিং এবং দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়।

রিজার্ভ আম্পায়ার দিল্লির ডাগআউটে টিম লিস্ট নিয়ে গিয়ে পন্টিংকে দেখান যে, রাজস্থান কীভাবে নিয়ম মেনেই পাওয়েলকে মাঠে নামিয়েছে। আইপিএলের নিয়ম বলছে একসঙ্গে চার বিদেশি মাঠে থাকতে পারবেন। রাজস্থান তিনজন বিদেশি জস বাটলার, ট্রেন্ট বোল্ট ও শিমরন হেটমায়ারকে প্রথম একাদশে রাখে। পরে হেটমায়ারকে তুলে বার্গারকে নামায় সুতরাং, তারা চার বিদেশিকে একসঙ্গে মাঠে নামায়নি।
পরে শুভম দুবের পরিবর্তে পাওয়েল ফিল্ডিং করতে নামেন। সুতরাং, সেই মুহূর্তে মাঠে রাজস্থানের চারজন বিদেশি ক্রিকেটার (বাটলার, বোল্ট, বার্গার ও পাওয়েল) উপস্থিত ছিলেন। যদিও বিষয়টি খুব একটা পছন্দ হয়নি দিল্লি দলের। সৌরভ গঙ্গোপাধ্যায়কেও দীর্ঘক্ষণ বিষয়টি নিয়ে রিজার্ভ আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায়।
— Nihari Korma (@NihariVsKorma) March 29, 2024
রিয়ান পরাগ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪৫ বলে ৮৪ রান করেন। যদিও কঠিন পরিস্থিতিতেই খেলতে নামতে হয়েছে অসমের এই ক্রিকেটারকে। পরাগ বলেন, 'গত তিন দিন আমাকে প্রচণ্ড লড়াই করতে হয়েছে। বিছানায় শুয়েছিলাম আমি। খুব ব্যথা ছিল। বৃহস্পতিবার ম্যাচ খেলার জন্য ব্যথা কমানোর ওষুধ খেয়ে খেলতে নেমেছিলাম। রান করতে পেরে তাই আমি খুবই খুশি। আমাকে সঞ্জু ভাই বলেছিল শেষ পর্যন্ত খেলতে। তখন তিন উইকেট পড়ে গিয়েছিল। তাই তাড়াহুড়ো করিনি।'












Click it and Unblock the Notifications