IPL 2024: আরসিবির পক্ষে কি প্লে-অফে যাওয়া সম্ভব? বিরাটদের মনোবল বাড়াবে উল্লেখযোগ্য পরিসংখ্যান

IPL 2024: এবারও কি আইপিএল খেতাব জয় অধরাই থেকে যাবে বিরাট কোহলির কাছে? নাম বদলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হওয়ার পরেও ভাগ্য বদল আদৌ হবে কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

দিল্লি ক্যাপিটালস গতকাল লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দেওয়ায় পয়েন্ট তালিকায় সবার নীচে চলে গিয়েছে আরসিবি। তাদের ঝুলিতে ৬ ম্যাচে মাত্র ২ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-) ১.১২৪।

IPL 2024 -

টানা চারটি ম্যাচ হেরে বেশ বেকায়দায় আরসিবি। আরসিবির মহিলা দল এবার মহিলাদের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। ফলে সমর্থকরা তারপর থেকেই জোড়া ট্রফির আশায় ছিলেন। কিন্তু তারকাখচিত আরসিবির এবারও খুবই খারাপ দশা।

দশ নম্বর দল থেকে আদৌ আরসিবি প্লে-অফ অবধি পৌঁছতে পারবে কিনা সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ৬ ম্যাচের ৫টিতেই হারায় রাস্তা যে কঠিন হয়ে গিয়েছে তা বলাই বাহুল্য। প্লে-অফে জায়গা নিশ্চিত করতে হলে বেশ কিছু জটিল সমীকরণের উপর নির্ভর করতে হবে আরসিবিকে।

চেন্নাই সুপার কিংসের কাছে প্রথম ম্যাচে ৬ উইকেটে হারার পর দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুতেই জয়ের সরণিতে ফেরে আরসিবি, পাঞ্জাব কিংসকে হারায় ৪ উইকেটে। কিন্তু তারপর কেকেআরের কাছে ৭ উইকেটে, লখনউ সুপার জায়ান্টসের কাছে ২৮ রানে, রাজস্থান রয়্যালসের কাছে ৬ ও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৭ উইকেটে হেরেছে।

সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আরসিবির হোম ম্যাচ রয়েছে। এ ছাড়াও ম্যাচ বাকি কেকেআর, সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ২টি, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। তার মধ্যে চারটি হোম ম্যাচ পাবে আরসিবি।

প্লে-অফে ওঠার সমীকরণ এখনই বলার সময় না এলেও এটা ঠিক, খেতাব জয়ের আশা জিইয়ে রাখতে হলে ৮টির মধ্যে অন্তত ৭টি ম্যাচই জিততে হবে আরসিবিকে। তারপরও তাদের তাকিয়ে থাকতে হতে পারে অন্য দলগুলির পারফরম্যান্সের উপর।

এ ক্ষেত্রে আরসিবির মনোবল বাড়ানোর পক্ষে রয়েছে গুরুত্বপূর্ণ পরিসংখ্যান। কেন না, ২০০৯ ও ২০১১ সালেও আরসিবি এখনকার মতোই সবার নীচে ছিল টানা চারটি ম্যাচ হেরে। সেখান থেকে দু-বারই ফাইনালে যেতে সক্ষম হয়েছিল তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+