IPL 2024: দিল্লির বিরুদ্ধে জিতে প্লে-অফের দৌড়ে টিকে থাকল আরসিবি, হেরে অঙ্ক কঠিন হল দাদার দলের
এভাবেও ফিরে আসা যায়, চলতি আইপিএলে একটা সময় বিদায় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল আরসিবির। সেখান থেকেই দুরন্ত প্রত্যাবর্তন করে প্লে-অফের লড়াইয়ে ভেসে থাকল বিরাটরা।রবিবার দিল্লিকে হারিয়ে নক আউটে উঠার আশা টিকিয়ে রাখল আরসিবি।
শাস্তির জন্য এই ম্যাচে ঋষভ পন্থ খেলতে পারেননি। তাঁকে এক ম্য়াচ নির্বাসিত করা হয়েছিল। দিল্লির নেতৃত্বে দিলেন এই ম্য়াচে অক্ষর পটেল। টস জিতে এদিন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির ভারপ্রাপ্ত অধিনায়ক। আরসিবির ওপেনিংয়ে বিরাট ও ফাফ নেমেছিলেন। এই ম্যাচে ব্যর্থ আরসিবি ওপেনিং জুটি। মাত্র ৬ রান করেই মুকেশ কুমারের বলে আউট হলেন ফাফ দু প্লেসি। এই ম্যাচে শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন বিরাট কোহলি। কিন্তু ১৩ বলে ২৭ রান করে ঈশান্ত শর্মার বলে অভিষেক পোড়েলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন কোহলি।

এই জুটি ভাঙলেও মহীপাল লোমরোর এবং দীনেশ কার্তির মতো ব্যাটার ছিলেন। খলিলের বোলিংয়ে অনবদ্য ক্যাচে মহীপালকে ১৩ রানে ফেরান অভিষেক পোড়েল। হাই ক্যাচ ওঠে। পিছন দিকে দৌড়ে অনবদ্য ক্যাচে অভিষেকের। গ্রিন ২৪ বলে ৩২ রানে অপরাজিত থাকলেন। দীনেশ কার্তিক থেকে স্বপ্নিল সিং কেউই রান পেলেন না। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৭ রান তুলল আরসিবি। দিল্লির হয়ে খলিল ও রসিখ সালাম দুটি করে উইকেট নিলেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই পরিবর্ত হিসাবে খেলতে নামা ডেভিড ওয়ার্নারের উইকেট হারায় দিল্লি। কয়েক ম্যাচ পর খেলতে নেমে ১ রান করেই আউট হলেন অজি তারকা। তিন নম্বরে নেমে অভিষেক পোড়েলও দ্রুত আউট হলেন। ২ রান করেই আউট চন্দননগরের তরুণ ব্যাটার।জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ৮ বলে ২১ রান করেই রান করে আউট হলেন। ২টি করে চার ও ছক্কা মারেন। কুমার কুশাগ্র ৩ বলে ২ রান করে আউট হলেন।
কিছুটা চেষ্টা করলেন শেই হোপ,তবে ২৩ বলে ২৯ রানেআর বেশি করতে পারেননি হোপ। ট্রিস্টান স্টাবসও পুরোপুরি ফ্লপ। গ্রিন তাঁকে রান আউট করলেন ৩ রানে।তবে লড়াই চালিয়ে যেতে থাকেন ভারপ্রাপ্ত অধিনায়ক অক্ষর প্যাটেল। শেষ পর্যন্ত ৩৯ বলে ৫৭ রান করে আউট হলেন অক্ষর। তাঁর ইনিংসে ৫টি চার এবং তিনটি ছ্ক্কা ছিল। শেষ দিকে মুকেশ, ঈশান্তরাও কোনও লড়াই করতে পারলেন না।
শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ১৪০ রানেই অলআউট হয়ে গেল দিল্লি। ৪৭ রানে জয় পেল আরসিবি। বেঙ্গালুরুর হয়ে যশ দয়াল তিনটি, ফার্গুসন দুটি, স্বপ্নিল, সিরাজ, গ্রিন একটি করে উইকেট নিলেন।
এই ম্যাচ জিতে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আরসিবি উঠে এল ৫ নম্বরে বিরাটদের রান রেট ০.৩৯। শেষ ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ১৪। অন্যদিকে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে থেকে নক আউটে অঙ্ক কঠিন করে ফেলল দাদার দল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications