IPL 2024, RCB vs PBKS Updates: বিরাটের গড়া ভিতে বাজিমাত কার্তিক-মহীপালের, পাঞ্জাবকে হারাল আরসিবি

IPL 2024, RCB vs PBKS Updates: আইপিএলে আজ বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলতে নামছে পাঞ্জাব কিংস। চলতি মরশুমে এটি আরসিবির প্রথম হোম এবং পাঞ্জাব কিংসের প্রথম অ্যাওয়ে ম্যাচ।

এবারের আইপিএলে প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় পেয়েছিল পাঞ্জাব কিংস। যদিও চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায় আরসিবি। আজকের ম্যাচের যাবতীয় আপডেট ও পরিসংখ্যানের জন্য চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

IPL 2024  RCB vs PBKS Updates

Mar 25, 2024, 11:17 pm IST

আরসিবির বিরাট জয়

এবারের আইপিএলে প্রথম জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। জয়ের জন্য ১৭৭ রানের টার্গেট তাড়া করতে নেমে আরসিবি জয় ছিনিয়ে নিল ৪ বল বাকি থাকতেই, জয় এলো চার উইকেটে। বিরাট কোহলি করেন ৪৯ বলে ৭৭। দীনেশ কার্তিক ১০ বলে ২৮ ও মহীপাল লোমরর ৮ বলে ১৭ রানে অপরাজিত থাকলেন। কাগিসো রাবাডা ও হরপ্রীত ব্রার দুটি করে এবং স্যাম কারান ও হর্ষল প্যাটেল ১টি করে উইকেট দখল করেন।
Mar 25, 2024, 9:15 pm IST

আরসিবির টার্গেট ১৭৭

আরসিবির বিরুদ্ধে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলেছে পাঞ্জাব কিংস। পাঁচটি চার ও একটি ছয়ের সৌজন্যে ৩৭ বলে সর্বাধিক ৪৫ রান করেন অধিনায়ক শিখর ধাওয়ান। বেয়ারস্টো ৮, প্রভসিমরণ সিং ২৫, লিয়াম লিভিংস্টোন ১৭ রান করেন। স্যাম কারান ১৭ বলে ২৩ ও জিতেশ শর্মা ২০ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন। শশাঙ্ক সিং শেষ ওভারে আলজারি জোসেফের বিরুদ্ধে ঝড় তোলেন। তিনি ৮ বলে ২১ রানে অপরাজিত থাকেন। ২ বলে ২ রান করে অপরাজিত থাকেন হরপ্রীত ব্রার। উইকেটকিপার অনুজ রাওয়াত একাই চারটি ক্যাচ তালুবন্দি করেন। মহম্মদ সিরাজ ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন। তাঁর শেষ ২ ওভারে মাত্র ৮ রান দিয়ে একটি উইকেট নেন। গ্লেন ম্যাক্সওয়েল ৩ ওভারে ২৯ রান দিয়ে ২টি উইকেট দখল করেছেন। যশ দয়াল ও আলজারি জোসেফ পেয়েছেন ১টি করে উইকেট।
Mar 25, 2024, 7:10 pm IST

পাঞ্জাব কিংস ধরে রাখল উইনিং কম্বিনেশন

পাঞ্জাব কিংস- শিখর ধাওয়ান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, প্রভসিমরণ সিং, স্যাম কারান, জিতেশ শর্মা (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, শশাঙ্ক সিং, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাডা, রাহুল চাহার। পরিবর্ত- অর্শদীপ সিং, রাইলি রুসো, তনয় ত্যাগরাজন, হরপ্রীত ভাটিয়া, বিদ্ব্যথ কাভেরাপ্পা।
Mar 25, 2024, 7:08 pm IST

আরসিবি দলে কারা?

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ফাফ দু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাটীদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, আলজারি জোসেফ, ময়াঙ্ক ডাগর, মহম্মদ সিরাজ, যশ দয়াল। পরিবর্ত- সুযশ প্রভুদেশাই, মহীপাল লোমরর, কর্ণ শর্মা, বিজয়কুমার ভাইশাক, স্বপ্নিল সিং।
Mar 25, 2024, 7:02 pm IST

টস জিতে ফিল্ডিং আরসিবির

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগের ম্যাচে পরাজয়ের জন্য ব্যাটিং বিভাগের দিকেই আঙুল অধিনায়ক ফাফ দু প্লেসির। উইকেট ধরে রাখায় জোর, চাইছেন উন্নতি। আরসিবির একাদশ অপরিবর্তিত। পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান বললেন, তিনি টস জিতলে ব্যাটিংই নিতেন। পাঞ্জাব কিংস ধরে রাখল উইনিং কম্বিনেশন।
Mar 25, 2024, 6:59 pm IST

আরসিবি বনাম পাঞ্জাব কিংস

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি বনাম পাঞ্জাব কিংসের দ্বৈরথ। দুই দলের পারস্পরিক দ্বৈরথে এগিয়ে পাঞ্জাব কিংস। ৩১টি ম্যাচের মধ্যে তারা জিতেছে ১৭টিতে, আরসিবি ১৪টিতে। যদিও বেঙ্গালুরুতে ১১টি সাক্ষাতে ৬টিতেই জিতেছে আরসিবি, পাঁচটিতে পাঞ্জাব। ২০১৯ সালে শেষবার চিন্নাস্বামীতে খেলেছিল দুই দল। সেবার ১৭ রানে জেতে আরসিবি। এবারের আইপিএলে সব দল নিজেদের হোম ম্যাচ জিতেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+