IPL 2024: ভেন্টিলেটর থেকে বেরিয়ে আইসিইউতে! টানা ৬ জয়ে আইপিএল প্লে-অফে যেতে পারবে আরসিবি?

IPL 2024: ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা। সে কথা মাথায় রেখেও বলা যায়, জয়ের হ্যাটট্রিক করা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এবারের আইপিএলের প্লে-অফে ওঠার সম্ভাবনা জিইয়ে অঙ্কের নিয়মেই।

অনেক যদি-কিন্তু যদি পুরোপুরিভাবে আরসিবির পক্ষে যায় তাহলে বিরাট কোহলির প্রথমবার আইপিএল খেতাব জেতার সম্ভাবনা টিকে থাকবে। কিন্তু পথ কঠিন, খুব কঠিন। অসম্ভব বললেও ভুল হয় না।

IPL 2024

সানরাইজার্স হায়দরাবাদকে ৩৫ রানে এবং গুজরাত টাইটান্সকে যথাক্রমে ৯ উইকেটে ও ৪ উইকেটে হারিয়েছে আরসিবি। গতকাল নিজেদের মাঠে অর্থাৎ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ফাফ দু প্লেসির দল জিতেছে ৩৮ বল বাকি থাকতে চার উইকেটে। পাওয়ারপ্লে-তে রেকর্ড রান তুলেছিল আরসিবি।

আরসিবির ম্য়াচ বাকি তিনটি। ৯ মে ধরমশালায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলে ১২ ও ১৮ মে বেঙ্গালুরুতে তারা খেলবে যথাক্রমে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। আরসিবি গতকালের জয়ের ফলে দশ থেকে সাতে উঠে এসেছে। আরসিবির রয়েছে ১১ ম্যাচে ৮ পয়েন্ট। পাঞ্জাব কিংসের ১০ ম্যাচে ৮ পয়েন্ট, গুজরাত টাইটান্সের ১১ ম্যাচে ৮।

গতকালের জয়ে আরসিবি-র নেট রান রেটের অনেকটা উন্নতি হয়েছে। দ্রুত কয়েকটি উইকেট না হারালে জয় আরও আগে আসতে পারতো। আরসিবির নেট রান রেট মাইনাস (-)০.০৪৯। ছয়ে থাকা দিল্লি ক্যাপিটালসের ১০ ম্যাচে ১০ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (০)০.৪৪২। দিল্লির কাছেও সব ম্যাচ ডু অর ডাই।

পাঞ্জাব কিংস আজ জিতলে আরসিবিকে পয়েন্টের নিরিখে পিছনে ফেলবে। তাদের নেট রান রেট মাইনাস (-)০.০৬২। গুজরাতের মাইনাস (-) ১.৩২০। গুজরাত, আরসিবি সর্বাধিক ১৪ পয়েন্টে যেতে পারে। তবে বর্তমানে যা পরিস্থিতি তাতে ১৪ পয়েন্ট শেষ চারে থাকার ক্ষেত্রে যথেষ্ট হবে না।

রাজস্থানের পয়েন্ট ১৬, কলকাতা নাইট রাইডার্সের ১০ ম্যাচে ১৪, লখনউ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদের ১০ ম্যাচে ১২। চেন্নাই সুপার কিংস ১০ ম্যাচে ও দিল্লি ক্যাপিটালস ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে। আরসিবিকে প্লে-অফে যেতে সব ম্যাচ জেতার পাশাপাশি নির্ভর করতে হবে অনেক ম্যাচের ফলাফলের উপর।

৮ মে সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের জয়ী দলকে সব ম্যাচে জিততে হবে, ওই ম্যাচের পরাজিত দলকে সব ম্যাচে হারতে হবে। তাহলে পরাজিত দলটি ১২ পয়েন্টেই থাকবে। আরসিবি যদি তিনটির মধ্যে ২টিতে জেতে তাহলে ১২ পয়েন্টে থাকবে। সেক্ষেত্রে আশা করতে হবে যাতে উপরের দলগুলিও ১২-তে শেষ করে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে নেট রান রেট। যদিও এমনটা হওয়ার সম্ভাবনা বাস্তবে নেই বলেই মনে করা হচ্ছে।

আরসিবি চাইবে সানরাইজার্স ও লখনউ যেন আর একটির বেশি ম্যাচ না জেতে। চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের কোনওভাবেই দুটির বেশি ম্যাচে জেতা চলবে না। পাঞ্জাব কিংসও যেন বাকি ম্যাচগুলির সব কটিতে না জেতে। এই পরিস্থিতিতে আরসিবিকে অঙ্কের নিয়মে টিকে থাকতে বাকি ম্যাচগুলিতে জিততেই হবে এবং বড় ব্যবধানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+