IPL 2024: হার্দিককে নিয়ে পরিকল্পনা আগেই জানতেন রোহিত! সূর্য অসন্তুষ্ট? মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে অশান্তির আবহ

IPL 2024: মুম্বই ইন্ডিয়ান্স সংসারে অশান্তির আঁচ! তেমনই ইঙ্গিত মিলছে। রোহিত শর্মাকে যেভাবে অধিনায়কত্ব থেকে সরানো হলো তা দলের কেউ কেউ মানতে পারছেন না বলেই খবর।

ধস নেমেছে মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়া পেজগুলিতেও। হাজার হাজার সমর্থক মুখ ফেরাচ্ছেন প্রিয় দল থেকে। সবমিলিয়ে আইপিএল শুরুর কয়েক মাস আগেই জোর বিতর্কে মুম্বই ইন্ডিয়ান্স শিবির।

IPL 2024: হার্দিককে নিয়ে পরিকল্পনা আগেই জানতেন রোহিত!

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ, হার্দিক পাণ্ডিয়াকে যে মুম্বই ইন্ডিয়ান্সে ফেরানো হবে তা বিশ্বকাপ শুরুর আগেই রোহিতকে জানিয়ে দিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা। সূত্রের খবর, পুরানো দলে প্রত্যাবর্তনের জন্য হার্দিক পাণ্ডিয়া একটিই শর্ত আরোপ করেছিলেন। তা হলো, দলের অধিনায়ক তাঁকেই করতে হবে।

রিটেনশন লিস্ট প্রকাশিত হওয়ার সময় হার্দিককে গুজরাত টাইটান্সের ও রোহিতকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে রাখা হয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই জানানো হয় ট্রেডিংয়ের মাধ্যমে হার্দিককে দলে ফিরিয়েছে মুম্বই। কিন্তু অধিনায়কত্ব নিয়ে তখন কিছুই জানানো হয়নি।

হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সে ফেরার পর জসপ্রীত বুমরাহর সোশ্যাল মিডিয়া পোস্টে ছিল অসন্তোষের ইঙ্গিত। রোহিতের পর মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বের প্রত্যাশী ছিলেন বুমরাহই। কিন্তু আজ যে বিষয়টি সামনে এলো, তা আগেই সম্ভবত জানতেন বুমরাহ। সে কারণেই তিনি কারও নাম না করেও বুঝিয়ে দিয়েছিলেন নিজের অসন্তোষের কথা।

বুমরাহর পর সূর্যকুমার যাদবও সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতবাহী পোস্ট করেছেন। ব্যবহার করেছেন ভগ্ন হৃদয়ের ইমোজি। সূর্যকুমার যাদবও মুম্বই ইন্ডিয়ান্সের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতিতে তিনি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতকে টি ২০ আন্তর্জাতিকে নেতৃত্ব দিয়েছেন।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামীর রূপরেখার কথা রোহিতকে বোঝাতে কয়েক দফায় বৈঠকে বসেছেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা। অধিনায়কত্বে বদলের প্রয়োজনীয়তার কথাও সেখানে বোঝানোর চেষ্টা করা হয়। অবশেষে রোহিত হার্দিকের অধিনায়কত্বে খেলার বিষয়ে রাজি হন বলেই সূত্রের খবর।

মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক বদলের প্রক্রিয়া মসৃণভাবে না করায় অনেকেই অবাক। আসন্ন আইপিএলে রোহিতকে গিয়ে ক্যাপ্টেন্সি করানোর পর হার্দিককে ধীরেসুস্থে অধিনায়ক করার পথও তো খোলাই ছিল। ২০১৩ সালে আইপিএলের শুরুটা ভালো হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। তখন রিকি পন্টিংকে সরিয়ে রোহিতের হাতে ক্যাপ্টেন্সির ব্যাটন দেওয়া হয়।

সেবার আইপিএল খেতাব প্রথমবার জেতে মুম্বই ইন্ডিয়ান্স। এরপর আইপিএলে সফলতম দল হয়ে ওঠাও রোহিতের অধিনায়কত্বে ভর করেই। এ বছর চেন্নাই সুপার কিংস মুম্বই ইন্ডিয়ান্সের সেই একাধিপত্যে থাবা বসিয়েছে। ভারতকে নেতৃত্ব দেওয়া একাধিক অধিনায়ক দলে, তাঁদের এক সূত্রে গাঁথার কাজটাও হার্দিকের অন্যতম বড় চ্যালেঞ্জ হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+