IPL 2024: রোহিত শর্মার সেঞ্চুরি দিল্লি ক্যাপিটালস ম্যাচে, মুম্বই ইন্ডিয়ান্সের ১৫০তম জয়ে বিরাট নজির

IPL 2024: চলতি আইপিএলে আজই প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাই স্কোরিং ম্যাচে জয় ২৯ রানে। যার ফলে দশ থেকে আটে উঠে এলো হার্দিক পাণ্ডিয়ার দল।

দিল্লি ক্যাপিটালস নেমে গেল পয়েন্ট তালিকার দশম স্থানে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রয়েছে নবম স্থানে। এই ম্যাচও সাক্ষী থাকল একাধিক নজিরের।

IPL 2024

ফিল্ডার হিসেবে আইপিএলে গতকালই সর্বাধিক ক্যাচ ধরার নজির গড়েছিলেন বিরাট কোহলি। ১১০তম ক্যাচ ধরে তিনি টপকে গিয়েছিলেন সুরেশ রায়নাকে (১০৯)। কায়রন পোলার্ডের ১০৩টি ক্যাচ ধরার নজির রয়েছে। চতুর্থ ফিল্ডার হিসেবে শততম ক্যাচ এদিন তালুবন্দি করলেন রোহিত শর্মা।

একই স্টেডিয়ামে সবচেয়ে বেশি ম্যাচ (সুপার ওভারে ফয়সালা হওয়া ম্যাচ বাদে) জয়ের রেকর্ড মজবুত করল। পাঁচবারের চ্যাম্পিয়নরা এদিন ওয়াংখেড়েতে পেল ৫০তম জয়। ইডেনে কলকাতা নাইট রাইডার্স জিতেছে ৪৮টি ম্যাচ, চিপকে চেন্নাই সুপার কিংস জিতেছে ৪৭টিতে, চিন্নাস্বামীতে আরসিবি জিতেছে ৪৭টি ম্যাচ।

সুপার ওভারে ফয়সালা হওয়া ম্যাচগুলি বাদ দিয়ে মুম্বই ইন্ডিয়ান্স টি২০-তে প্রথম দল হিসেবে ১৫০তম ম্যাচ জয়ের নজির গড়ল। চেন্নাই সুপার কিংস জিতেছে ১৪৮টি ম্যাচ। ভারতীয় দল ১৪৪টি টি২০ আন্তর্জাতিকে জিতেছে। ল্যাঙ্কাশায়ার ও নটিংহ্যামশায়ারের জয় ১৪৩টি করে টি২০ ম্যাচে।

১০ বলে ৩৯ রান করেছেন রোমারিও শেফার্ড। তাঁর স্ট্রাইক রেট ৩৯০। আইপিএলে ১০ বা তার বেশি বল খেলেছেন এমন ব্যাটারদের মধ্যে এত বেশি স্ট্রাইক রেট আর কারও নেই। আইপিএলে তৃতীয় দ্রুততম হিসেবে ১৫০টি উইকেট দখলের নজির গড়লেন জসপ্রীত বুমরাহ। তিনি এই কীর্তি স্থাপন করলেন ১২৪ ইনিংসে। লাসিথ মালিঙ্গা ১০৫ ও যুজবেন্দ্র চাহাল ১১৮ ইনিংসে ১৫০তম আইপিএল শিকার ঝুলিতে পুরেছিলেন।

প্রথম জয়ের পর স্বস্তিতে অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। তিনি জানান, ভবিষ্যতে ট্যাকটিক্যাল কিছু পরিবর্তন দরকার হতে পারে। কিন্তু আজ যে ১২ জনকে রেখে দল সাজিয়েছিলেন, সেটাই ধরে রাখতে চান। টিম সেটিংকে গুরুত্ব দিয়ে। হার্দিকের দাবি, প্রথম তিনটি ম্যাচে হারলেও সকলেরই বিশ্বাস হারায়নি।

আজ ৬ ওভারে ৭৭ রান তোলার পরই ব্যাটিংয়ের ছন্দ ধরে রাখার কাজটা সহজ হয়ে যায় বলে জানিয়েছেন হার্দিক। তিনি বলেন, সকলেই বুঝতে পারছিলেন একটা জয় শুধু আমাদের দরকার। আজ থেকে সেটা শুরু হলো। ব্যাটাররা যেভাবে নিজেদের মেলে ধরেছেন তার প্রশংসা করেন হার্দিক।

ম্যাচের সেরা রোমারিও শেফার্ড। ১০ বলে তাঁর ৩৯ রানের ইনিংসই যে ফারাক গড়ে দিয়েছে তা মেনে নিয়েছেন হার্দিক। তিনি বলেন, সব সময় হাসিমুখে নিজের দায়িত্ব পালনে প্রস্তুত থাকেন শেফার্ড। এ জন্য তাঁকে ভালো লাগে। তাঁর জন্য গর্বিত। প্রয়োজন হয়নি বলে তিনি বল করেননি বলেও দাবি হার্দিকের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+