IPL Records: আইপিএলে সবচেয়ে বেশি শূন্য করার নজির কার দখলে? ঘাড়ের কাছেই নিঃশ্বাস রোহিত শর্মার
IPL Records: আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ। চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ দিয়ে। আরসিবির হয়ে খেলেই ক্রিকেট কেরিয়ারে যবনিকা টানবেন দীনেশ কার্তিক।
আইপিএলে লজ্জার একটি রেকর্ড রয়েছে তাঁর দখলে। তাঁর ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছেন রোহিত শর্মা। আইপিএলে সবচেয়ে বেশি শূন্য করার ক্ষেত্রে রোহিত কি স্পর্শ করবেন কার্তিককে?

আইপিএলে দীনেশ কার্তিক ২৪২ ম্যাচে ২২১ ইনিংসে ১৭ বার শূন্য রানে সাজঘরে ফিরেছেন। আইপিএলে সর্বাধিক ডাকের রেকর্ডে তিনিই শীর্ষে। ২৪৩ ম্যাচে ২৩৮ ইনিংসে ১৬ বার শূন্য রোহিত শর্মার নামের পাশে। ফলে আর একবার শূন্য করলেই তিনি স্পর্শ করবেন কার্তিকের রেকর্ড।
সুনীল নারিন ও মনদীপ সিং আইপিএলে ১৫ বার শূন্য করেছেন। আইপিএলে ১৪টি শূন্য করার নজির রয়েছে রশিদ খান, পীযূষ চাওলা, গ্লেন ম্যাক্সওয়েল, মণীশ পাণ্ডে ও অম্বাতি রায়ডুর। হরভজন সিং, পার্থিব প্যাটেল ও অজিঙ্ক রাহানে ১৩ বার খালি হাতে ফিরেছেন আইপিএল ম্যাচ।
গৌতম গম্ভীর ১২ বার শূন্য রান করেছেন আইপিএল কেরিয়ারে। ১১ বার শূন্য রান রয়েছে তিন ক্রিকেটারের- রবিচন্দ্রন অশ্বিন, ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ানের। অমিত মিশ্র, সঞ্জু স্যামসন, এবি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলি ১০ বার শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন।
ক্রিস মরিস, প্রবীণ কুমার, জাক কালিস ও ইউসুফ পাঠান ৯ বার করে আইপিএলে শূন্য রানে আউট হয়েছেন। রাহুল শর্মা, রাহুল চাহার, উমেশ যাদব, নিকোলাস পুরাণ, মার্কাস স্টইনিস, মনোজ তিওয়ারি, ডোয়েইন স্মিথ, অ্যারন ফিঞ্চ, নমন ওঝা, ক্রিস গেইল, রবীন্দ্র জাদেজা, রবিন উথাপ্পা ও সুরেশ রায়না ৮ বার করে ডাক নিয়ে সাজঘরে ফিরেছেন।
আইপিএলে ৭ বার করে শূন্য করার নজির রয়েছে শেন ওয়ার্ন, শার্দুল ঠাকুর, হর্ষল প্যাটেল, স্টুয়ার্ট বিনি, পৃথ্বী শ, অ্যাডাম গিলক্রিস্ট, নীতীশ রানা, বীরেন্দ্র শেহওয়াগ, ময়াঙ্ক আগরওয়াল, ফাফ দু প্লেসি, সূর্যকুমার যাদব, ঋদ্ধিমান সাহা ও শেন ওয়াটসনের।












Click it and Unblock the Notifications