IPL 2024: প্রথম জয়ের পরেই মু্ম্বই দলে নেতা বদল! সাজঘরে সতীর্থদের তাতালেন রোহিত, দেখুন ভিডিও
হারের ধারা কাটিয়ে অবশেষে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়ে ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম তিন ম্যাচে হারের হ্যাটট্রিট, টুর্নামেন্টের শুরু থেকেই রোহিত-হার্দিকের সম্পর্কের গুঞ্জন নিয়ে কম জল্পনা তৈরি হয়নি। অবশেষে রবিবাসরীয় সন্ধ্যায় আরব সাগরের তীরে স্বস্তি জয় পেয়েছে মুম্বই দল। প্রথম জয়ের দেখা পরেই কি্ বদলে গেল মুম্বই দলের নেতা? অধিনায়কত্বের হাল ধরলেন সেই রোহিতই?
মুম্বই দলের তারকা ব্যাটার রোহিত শর্মা আইপিএলের চলতি মরশুমে তাদের প্রথম জয়ের পরে ড্রেসিংরুমে একটি অনুপ্রেরণামূলক বক্তৃতা দিয়েছেন। মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লিকে ২৯ রানে পরাজিত করে এই মরশুমে প্রথম পয়েন্টের খাতা খুলেছেন। রোহিত দলের একজন তারকা-পারফর্মার ছিলেন, ২৭ বলে ৪৯ রান করেন।

ম্যাচে দুরন্ত পারফৱম্যান্সের জন্য সাজঘরে রোহিতকে বিশেষ পুরস্কারও প্রদান করা হয় দলের পক্ষ থেকে। এরপরই সাজঘরে একটি অনুপ্রেরণামূলক বক্তৃতা দেন রোহিত। মু্ম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে রোহিতের বক্তব্য তুলে ধরা হয়েছে।
রোহিত বলেন, এটি একটি দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স ছিল। এটা এমন কিছু যেটার জন্য আমরা সবাই চেষ্টা করছি প্রথম ম্যাচ থেকে। এটা দেখায় যে ব্যক্তিগত পারফরম্যান্স কোন বিষয় হতে পারে না যদি পুরো ব্যাটিং গ্রুপ একসঙ্গে লড়তে পারে এবং দলের লক্ষ্যের দিকে নজর দিতে পারে, আমরা এই ধরনের স্কোর করতে আরও বেশি সক্ষম হব।'
A 𝐑𝐨 special at Wankhede. A 𝐑𝐨 special in the dressing room. 🎖️💙#MumbaiMeriJaan #MumbaiIndians #MIvDC | @ImRo45 pic.twitter.com/b555HUvVdE
— Mumbai Indians (@mipaltan) April 8, 2024
একইসঙ্গে রোহিত বলেন, তাই আমি মনে করি এটি এমন কিছু যা আমরা দীর্ঘদিন ধরে কথা বলছি। এটি এমন কিছু যা ব্যাটিং কোচ (পোলার্ড), মার্ক (বাউচার) এবং অধিনায়ক (পান্ডিয়া) চান। তাই এটি দেখতে বিস্ময়কর এবং এই সাফল্যের ধারাকে আগামী দিনেও এগিয়ে নিয়ে যেতে হবে।'
দিল্লির বিরুদ্ধে ব্যাট হাতে নজর কাড়েন রোমারিও শেফার্ড। ওয়েস্ট ইন্ডিজ়ের গায়ানার ক্রিকেটার শেফার্ড টি২০ লিগে পরিচিত নাম। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগিতায় খেলেন তিনি। অলরাউন্ডার হওয়ায় বিভিন্ন দলে চাহিদা রয়েছে তাঁর। শেফার্ডের দিকে নজর ছিল পাকিস্তান সুপার লিগে খেলা করাচি কিংসেরও। ২০২১ সালে ক্রিকেটার ড্রাফ্টের সময় শেফার্ডকে কেনে তারা। কিন্তু পিএসএল নয় শেষ পর্যন্ত আইপিএলে নাম লেখান শেফার্ড। হায়দরাবাদ-লখনউতে তেমন সুযোগ পাননি, অবশেষে তাঁকে কেনে মুম্বই।
দিল্লির বিরুদ্ধে ম্যাচ জিতে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বিরাটদের টপকে লিগের লড়াইয়ে ৮ নম্বরে উঠে এল দিল্লি। ৫ ম্যাচের মধ্যে চারটিতেই হেরে লিগের লাস্ট বয় এখন দিল্লি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications