IPL 2024: ধোনির পছন্দের ক্রিকেটারকে দলে নিল না সিএসকে! রবিন মিঞ্জের বাবা ফাঁস করলেন অজানা কাহিনি
ধোনির রাজ্য থেকে একের পর এক উইকেটররক্ষক উঠে আসছেন ভারতীয় ক্রিকেটে। আগেই এসেছেন ঈশান কিষাণ, এবার সেই তালিকায় যুক্ত হলেন কুমার কুশাগ্র এবং রবিন মিঞ্জ। আইপিএলের মিনি নিলামের রাতারাতি যেমন কোটিপতি হয়েছেন কুশাগ্র এবং রবিন,তেমনই প্রচারের আলোতেও এসেছেন। জহুরি যেমন রত্ন খুঁজে নেন, তেমন সৌরভ-ধোনিরাও প্রতিভা চিনতে ভুল করেন না।
নিলামে ৭.২০ কোটিতে কুশাগ্রকে দলে নিয়েছে দাদার দল দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে রবিনকে দলে নেুওয়ার কথা জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। নিলামের আগে ঝাড়খণ্ডের তরুণ ক্রিকেটারের বাবাকে কথা দিয়েছিলেন মাহি। যদিও চেন্নাই নয় শেষ পর্যন্ত আইপিএলে রবিনের ঠিকানা হল গুজরাত।তবে নিলামের আগে থেকেই দল পাওয়া প্রায় চূড়ান্ত ছিল ধোনির রাজ্যের তরুণ তুর্কির।

রবিনের বাবা ফ্রান্সিস সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। বর্তমান রাঁচি বিমানবন্দরের নিরাপত্তারক্ষী হিসাবে কাজে নিযুক্ত আছেন। খেলাধুলোর জন্যই চাকরি পেয়েছিলেন তিনি। রবিনেরও শৈশব কাল থেকে খেলায় ঝোঁক ছিল। তবে মাহিকে দেখেই ক্রিকেটে অনুপ্রেরণা পান রবিন। ধোনির মতোই ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন রবিন। তাঁর বড় খেলার দক্ষতা আছে। তাই ঝাড়খণ্ডের ক্রিকেট মহলে তিনি গেইলন নামে পরিচিত।
যদিও রবিনকে স্পট করে মুম্বই ইন্ডিয়ান্স।ঝাড়খণ্ডের এই ক্রিকেটারের উত্থানে বড় ভূমিকা রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। গত বছর ঘরোয়া মরসুম শেষ হতেই একঝাঁক তরুণ ক্রিকেটারকে যুক্তরাজ্যে পাঠিয়েছিল মুম্বই। সেখানে বেশ কিছু ক্লাব ম্যাচ খেলে ট্রেনিংয়ের সুযোগ পেয়েছিলেন। সেই তালিকায় ছিলেন রবিনও। চলতি বছর জুলাই মাসে মুন্বই ইন্ডিয়ান্স দলের হয়ে ইংল্যান্ড সফরেও যান। তাঁকে নিয়ে মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ এবং গুজরাত লড়াইয়ে নামে। শেষ পর্যন্ত গুজরাত তাঁকে ৩.৬ কোটি টাকা দিয়ে দলে নিল গুজরাত।
গুজরাতের প্রয়োজন ছিল একজম দেশীয় উইকেটরক্ষক। যিনি ঋদ্ধিমান সাহার বিকল্প হিসাবে দলে থাকবেন।রবিন মিঞ্জ এখনও প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেননি। তবে তিনি ঝাড়খণ্ডের অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৫ দলের অধিনায়কত্ব করেছেন। ২০২৩ আইপিএলের নিলামে এই ঝাড়খণ্ডের ক্রিকেটার অবিক্রিত থেকে গিয়েছিলেন। এবার কিন্তু দল পেলেন, তবে নিজের আইকন ধোনির দলে খেলা হবে না রবিনের।
ধোনির ছোটবেলার কোচ চঞ্চল ভট্টাচার্য বলেছেন, মাহি যখন ভারতে অভিষেক করেন, তখন রাঁচিতে একটি মাত্র ক্রিকেট অ্যাকাডেমি ছিল। এখন ১৫টি আছে। আমি এটা বললে অত্যুক্তি করছি না যে রাঁচিতে উইকেট কিপিং গ্লাভসের চাহিদা বেশি এবং তরুণ ক্রিকেটাররা লম্বা চুল রাখতে পছন্দ করে,সেটা ধোনিকে দেখেই।












Click it and Unblock the Notifications