IPL 2024: ঋষভ পন্থই নেতৃত্বে, দিল্লি ক্যাপিটালস ভরসা রাখছে সৌরভের দিশায়

IPL 2024: ঋষভ পন্থই আইপিএলে এবার দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিচ্ছেন। ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দলের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল।

তবে আইপিএলের প্রথমার্ধে পন্থ উইকেটকিপিং করবেন না বলেও জানিয়েছেন তিনি। ২৩ মার্চ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে দিল্লি পাবে দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নরকিয়াকেও।

IPL 2024: ঋষভ পন্থই নেতৃত্বে, দিল্লি ক্যাপিটালস ভরসা রাখছে সৌরভের দিশায়

পার্থ জানিয়েছেন, ঋষভ ব্যাটিং করছেন। দৌড়াতে পারছেন। উইকেটকিপিংও শুরু করেছেন। আইপিএলের আগেই তিনি পুরো ফিট হয়ে যাবেন। আমি আশাবাদী প্রথম ম্যাচ থেকেই তিনি দলকে নেতৃত্ব দিতে পারবেন বলে। প্রথম সাতটি ম্যাচ পন্থ শুধু ব্যাটার হিসেবেই খেলবেন। তারপর পরিস্থিতি পর্যালোচনা করে বাকি আইপিএলের পরিকল্পনা হবে।

পন্থের আইপিএল খেলার ব্যাপারে বিসিসিআই থেকে সবুজ সঙ্কেত জরুরি। সেটা পেতেও অসুবিধা হবে না বলে মনে করছে দিল্লি ক্যাপিটালস। ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়, হেড কোচ রিকি পন্টিংও আইপিএলে পন্থকে পাওয়ার বিষয়ে আশাবাদী বলে জানা গিয়েছে।

২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশে টেস্ট সিরিজে শেষবার প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন পন্থ। তারপর ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়়েন ওই বছরের ৩০ ডিসেম্বর। ডান পায়ের হাঁটুর তিনটি লিগামেন্ট ছিঁড়েছিল, যে কারণে অস্ত্রোপচার হয়। এরপর থেকে তাঁর ফিটনেসের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তাঁর সেরে উঠতে যে পরিমাণ সময় লাগবে বলে মনে করা হয়েছিল তার চেয়ে অন্তত ৬ মাস আগেই পন্থ পুরোপুরি ফিট হয়ে যেতে পারেন। চলতি সপ্তাহে তিনি এনসিএ আয়োজিত প্র্যাকটিস ম্যাচেও খেলেছেন বেঙ্গালুরুতে। ম্যাচ স্টিমুলেশন এক্সারসাইজের অঙ্গ হিসেবে পন্থ বুধবার একটি ২০ ওভারের ম্যাচে ব্যাটিং ও ফিল্ডিং করেছেন।

বিসিসিআইয়ের মেডিক্যাল স্টাফেরা সেই ম্যাচে পন্থের দিকে নজর রেখেছিলেন। এমন আরও কয়েকটি ম্যাচ খেলেই তিনি দিল্লি ক্যাপিটালসে যোগ দেবেন। বিসিসিআই থেকে সবুজ সঙ্কেত পেলেই বিশাখাপত্তনমে ক্যাপিটালসের প্রস্তুতি শিবিরে যোগ দিতে তাঁর কোনও বাধা থাকবে না।

কুঁচকির চোট সারিয়ে আইপিএল খেলার জন্য প্রস্তুতি আনরিখ নরকিয়া। গত বছর তিনি ১০টি ম্যাচ খেলে ব্যক্তিগত কারণে দেশে ফিরেছিলেন। তাঁকে দলে ধরে রাখে ক্যাপিটালস। নরকিয়াও বিশাখাপত্তনমে দলের শিবিরে যোগ দেবেন। আগামী সপ্তাহ থেকেই তিনি পুরোদমে বোলিং করবেন বলে জানা যাচ্ছে।

বিগ ব্য়াশ লিগ চলাকালীন সাইড স্ট্রেইনের কারণে ছিটকে যাওয়া অস্ট্রেলীয় পেসার ঝাই রিচার্ডসনকে প্রথম দিকের কয়েকটি ম্যাচে পাওয়া যাচ্ছে না। ডেভিড ওয়ার্নার, ট্রিস্টান স্টাবস, মিচেল মার্শদের উপস্থিতিও আত্মবিশ্বাসী রাখছে পার্থকে। হ্যারি ব্রুককে ছয়ে নামানোর পরিকল্পনাও রয়েছে।

যে তরুণ ভারতীয় ক্রিকেটারদের নেওয়া হয়েছে, সেটাও ভালো ফলের বিষয়ে আশাবাদী করছে পার্থকে। এর কৃতিত্ব সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিচ্ছেন তিনি। কুমার কুশাগ্র, সুমিত কুমার, রিকি ভুঁইয়ের মতো ক্রিকেটাররা আইপিএলে চমক দেখাতে পারেন। 'দাদা' সৌরভ যেভাবে দিশা দেখাচ্ছেন তাতে দিল্লি ক্যাপিটালস এবার চেনা ছন্দে থেকে সাফল্য সুনিশ্চিত করবে, আশা পার্থ জিন্দালের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+