IPL 2024: অঙ্ক কঠিন হলেও আশাবাদী পন্থ, শাস্তি পাওয়ায় বিসিসিআইয়ের নিয়মকেও ফেললেন প্রশ্নের মুখে
লখনউকে ১৯ রানে হারিয়ে প্লে অফের লড়াইয়ে দিল্লি টিকে থাকলেও আশা খুবই ক্ষীণ। কারণ রানরেটের নিরিখে অনেকটাই পিছিয়ে তারা। আরসিবির বিরুদ্ধে বড় ব্যবধানে হারাটাই দিল্লির কাছে বড় ফ্যাক্টর হয়ে গেল। শাস্তির কারণে বিরাটদের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেননি দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। সেই আক্ষেপ যেন কিছুতেই মিটছে না পন্থের। লখনউয়ের ম্যাচ জিতে সেই আক্ষেপের কথাই শোনা গেল পন্থের মুখে।
লখনউ ম্যাচ জয়ের পর পন্থ বলেন, "এটা বলছি না যে ওই ম্যাচে আমি খেললে জিততামই। তবে খেলার সুযোগ পেলে প্লে অফে পৌঁছনোর সম্ভাবনাটা হয়তো আরও উজ্জ্বল হত।" পন্থের এই বক্তব্যের সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে, তবে কি বিসিসিআইয়ের নিয়মকানুন নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন পন্থ? কারণ স্লো ওভার রেটের কড়া শাস্তির কারণে বিরাটদের বিরুদ্ধে ম্যাচে অংশ নিতে পারেননি পন্থ।

আইপিএলের ন্যূনতম ওভার-রেটের অপরাধের সঙ্গে সম্পর্কিত আচরণবিধির অধীনে এটি দিল্লি দলের মরশুমের তৃতীয় অপরাধ ছিল। এরআগেও দুইবার একই অপরাধ করেছিল দিল্লি। কিন্তুর তৃতীয়বার হওয়াতে অধিনায়ক ঋষভ পন্থকে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং এক ম্যাচের জন্য নির্বাসিত করার শাস্তি ঘোষণা করেছ আইপিএল কমিটি। এরফলে রবিবার আরসিবির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি দিল্লি অধিনায়ক।
রাজস্থান ম্যাচের পরে আইপিএল কোড অফ কন্ডাক্টের ধারা ৮ অনুসারে, দিল্লি ক্যাপিটালস ম্যাচ রেফারির রায়কে চ্যালেঞ্জ করে একটি আপিল দায়ের করা হয়েছিল। এর পরে, আপিলটি পর্যালোচনার জন্য বিসিসিআই ওম্বুডসমানের কাছে পাঠানো হয়েছিল সেখানে পন্থের হয়ে জোরালো সওয়াল করেও তাঁকে শাস্তির হাত থেকে বাঁচাতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায়।
Rishabh Pant's Instagram story.👌
— Tanuj Singh (@ImTanujSingh) May 15, 2024
- He's still Hopeful. 🤞 pic.twitter.com/kyZyRQ5qyT
টানটান ম্যাচে কেএল রাহুলের দলকে ১৯ হারাল দিল্লি ক্যাপিটালস। এই জয়ের ফলে প্লেঅফের ওঠার আশা ক্ষীণ হলেও টিকে থাকল ঋষভ পন্থের দলের। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৮ রান করে দিল্লি।জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান করে লখনউ। এই ম্যাচ জিতে আশা টিকে আছে দিল্লির।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক হাতে ছক্কা মারার একটি ছবি পোস্ট করে পন্থ লিখেছেন ওয়ান লাভ, সঙ্গে এখনও আশবাদী। অর্থ্যাত অঙ্ক যতই কঠিন হোক এখনও যে হাল ছাড়ছেন না পন্থ সেকথাই তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়।ম্যাচ শেষে সমর্থকদের ধন্যবাদও জানানো দিল্লি দলের পক্ষ থেকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications