IPL 2024: আইপিএলে ফিরছেন ঋষভ পন্থ, তারকা ক্রিকেটারকে খেলাতে অভিনব রণকৌশল নিচ্ছেন সৌরভ-পন্টিংরা
আইপিএল যত এগিয়ে আসছে ঋষভ পন্থকে নিয়ে চর্চা ততই বাড়ছে দিল্লি ক্যাপিটালসের অন্দরে। ২০২৪ সালের আইপিএলের জন্য ঋষভ পন্থকে দল রেখেছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। তারকা ক্রিকেটারের আইপিএল খেলার যে একটা সম্ভাবনা আছে, তা দিল্লির দল গঠন থেকেই স্পষ্ট। কিন্তু কাহানি মে টুইস্ট আছে। ভারতীয় দলের তারকা উইকেটরক্ষককে নিয়ে অভিনব পন্থ নিতে চলেছে দিল্লি দল।
আইপিএলে বিসিসিআই চালু করেছে ইমপ্যাক্ট ক্রিকেটারের নিয়ম। অর্থ্যাত কোন দল রণকৌশল অনুসারে ক্রিকেটার বদল নিতে পারে। ২০২৩ সালের আইপিএলে হিট হয়েছে বিসিসিআইয়ের এই নিয়ম। এবার সেই ফর্মূলা মেনেই পন্থকে আইপিএএলে খেলাতে পারে দিল্লি শিবির। একটি ইংরেজি ক্রীড়া ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবেই আসন্ন আইপিএলে দেখা যেতে পারে ঋষভ পন্থকে।

আগামী ১৯ ডিসেম্বর আইপিএলের নিলাম। কয়েকদিন আগে আগে নিজের ফিনটেসের বড় আপডেট দিলেন পন্থ। নিজের সোশ্যাল সাইটে পন্থ একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে ভারী ওজন তুলতে দেখা গিয়েছে তাঁকে। সাইক্লিংও করেছেন বেশি কিছু ক্ষণ।
দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় আভাস দিয়েছিলেন আগামী মরসুমে ঋষভ পন্থ খেলবেন। সেই মতো পন্থকে দলে রাখা হয়েছে। তবে পুরো ফিট না হলে সমস্যায় পড়তে হতে পারে দিল্লিকে।
ভয়াবহ দুর্ঘটনার জন্য ২০২৩ সালের আইপিএল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, বিশ্বকাপ, এশিয়া কাপ মতো বড় বড় টুর্নামেন্ট খেলতে পারেননি। ইতিমধ্যেই মাঠে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। আশা করা যাচ্ছে, নতুন বছরের আইপিএল দিয়েই হয়তো কামব্যাক করবেন ঋষভ। ঋষভ পন্থকে দলে রেখেই আইপিএল পরিকল্পনা সাজাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়-রিকি পন্টিংরা।
দিল্লি দল বিদায় জানিয়েছে রাইলি রুসো, চেতন সাকারিয়া, মণীশ পাণ্ডে, রভম্যান পাওয়েল, ফিল সল্ট, মুস্তাফিজুর রহমান, কমলেশ নাগরকোটি, রিপল প্যাটেল, সরফরাজ খান, আমন খান, প্রিয়ম গর্গ। ১১ জন ক্রিকেটারকে দল থেকে ছেড়ে দেওয়ায় ২৮.৯৪ কোটি পার্সে নিয়েই মিনি নিলামে নামতে পারবে দাদার দল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications